× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্মার্ট বাংলাদেশ গড়তে তথ্য অধিকার নিশ্চিতের আহ্বান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ মার্চ ২০২৩ ১৯:২০ পিএম

আপডেট : ১৩ মার্চ ২০২৩ ২০:২২ পিএম

তথ্য অধিকার আইন বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি ও তথ্য অধিকার কর্মপরিকল্পনা বাস্তবায়নে ইউজিসিতে দিনব্যাপী অনুষ্ঠিত প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা। সংগৃহীত ছবি

তথ্য অধিকার আইন বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি ও তথ্য অধিকার কর্মপরিকল্পনা বাস্তবায়নে ইউজিসিতে দিনব্যাপী অনুষ্ঠিত প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা। সংগৃহীত ছবি

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ ও নাগরিকের তথ্য অধিকার নিশ্চিত করতে তথ্য অধিকার আইন বাস্তবায়নের আহ্বান জানিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মো. আবু তাহের।

সোমবার (১৩ মার্চ) তথ্য অধিকার আইন বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি ও তথ্য অধিকার কর্মপরিকল্পনা বাস্তবায়নে ইউজিসিতে দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

কমিশনে নতুন যোগদান করা ১৭ জন কর্মকর্তা ও কর্মচারীদের এ প্রশিক্ষণ দেওয়া হয়। 

ইউজিসি’র জনসংযোগ ও তথ্য অধিকার বিভাগের পরিচালক ড. শামসুল আরেফিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সচিব ড. ফেরদৌস জামান।

অধ্যাপক আবু তাহের বলেন, ‘স্মার্ট বাংলাদেশের গুরুত্বপূর্ণ একটি অংশ হচ্ছে স্মার্ট সিটিজেন। আর স্মার্ট সিটিজেন হতে হলে নাগরিককে তার অধিকার বিষয়ে সোচ্চার থাকতে হবে। একইভাবে স্মার্ট গভর্নমেন্ট হিসেবে সরকারকেও নাগরিকের অধিকার পূরণে আন্তরিক হতে হবে। 

ড. ফেরদৌস জামান বলেন, ‘কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় তথ্য প্রাপ্তির অধিকার আইন বাস্তবায়ন জরুরি। তিনি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানসমূহ ও ইউজিসিতে কাজে স্বচ্ছতা ও জবাবদিহির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করার আহ্বান জানান।

ড. শামসুল আরেফিন বলেন, ‘তথ্য প্রাপ্তি নাগরিকের আইনগত ও সাংবিধানিক অধিকার। জনগণের তথ্য প্রাপ্তি নিশ্চিত করতে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের আহ্বান জানান। তিনি তথ্য অধিকার আইন বাস্তবায়নে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

জনসংযোগ ও তথ্য অধিকার বিভাগের উপরিচালক ও তথ্য অধিকার আইনের ফোকাল মোহাম্মদ আব্দুল মান্নান ও পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের উপপরিচালক ও বার্ষিক কর্মসম্পাদন চুক্তির ফোকাল পয়েন্ট মো. গোলাম দস্তগীর প্রশিক্ষণে রিসোর্সপার্সন হিসেবে যুক্ত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা