× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এশিয়ার বাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ মার্চ ২০২৩ ১৮:৩৩ পিএম

আপডেট : ১৩ মার্চ ২০২৩ ১৮:৪০ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

চীনে ক্রমেই বেড়েছে জ্বালানি তেলের চাহিদা। সেই সঙ্গে কমেছে মার্কিন ডলারের দাম। সার্বিক পরিস্থিতিতে এশিয়ার বাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। 

সোমবার (১৩ মার্চ) এশিয়ার বাজারে অপরিশোধিত জ্বালানি ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ২৫ সেন্ট বা শূন্য দশমিক ৩০ শতাংশ বেড়ে ৮৩ ডলার ৩ সেন্ট হয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত জ্বালানি তেল ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ব্যারেলপ্রতি ২৩ সেন্ট বা শূন্য দশমিক ৩০ শতাংশ বেড়ে ৭৬ ডলার ৯১ সেন্টে পৌঁছেছে। 

এর আগে টানা নিম্নমুখী ছিল জ্বালানি তেলের দাম। তখন বাজার দুর্বল হওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের এএনজেড ব্যাংকের বিশ্লেষকদের পক্ষ থেকে জানানো হয়, ব্যাংকঋণে সুদের হার উচ্চমাত্রায় বাড়িয়ে চলেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেড। তবে আর্থিক কড়াকড়ি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল জ্বালানি তেল উত্তোলকদের মধ্যে। ফলে বাজার ছিল ভঙ্গুর।

এদিকে ডলারের সামান্য পতনের কারণে অন্যান্য মুদ্রা ব্যবহারকারীদের জন্য জ্বালানি তেল কিছুটা সস্তা হয়েছে বলে মন্তব্য করেছেন জ্বালানি তেল বিশ্লেষকরা। চীনের অপরিশোধিত জ্বালানি তেলের চাহিদা সম্পর্কে সৌদি আরামকোর সিইও আমিন নাসের বলেন, ‘চীনের অপরিশোধিত জ্বালানি তেল কিংবা জেট ফুয়েলের চাহিদা বৃদ্ধির দিকে যদি খেয়াল করেন, তাহলে দেখবেন এটা কিন্তু খুব বেশি নয়। এটি এখন পর্যন্ত প্রতিদিন ২০ লাখ ব্যারেলে আটকে আছে। তবে সামনের দিনগুলোতে বাজারে ভারসাম্য থাকবে বলে আশাবাদী।’  


সূত্র : রয়টার্স 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা