× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এখন ধানমন্ডি-২৭ এ ডোমিনো’জ পিৎজা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ মার্চ ২০২৩ ১৯:১০ পিএম

আপডেট : ১২ মার্চ ২০২৩ ২১:১২ পিএম

ধানমন্ডি-২৭ এ ডোমিনো’জ পিৎজার নতুন স্টোর চালু করা হয়েছে। ছবি : সংগৃহীত

ধানমন্ডি-২৭ এ ডোমিনো’জ পিৎজার নতুন স্টোর চালু করা হয়েছে। ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ফুড চেইন ডোমিনো’জ পিৎজা তাদের ১৫ তম ‘স্টোর’ চালু করেছে ঢাকার ধানমন্ডি-২৭ এ।

বৃহস্পতিবার (৯ মার্চ) এ আউটলেটের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে বলে ডোমিনো’জ পিৎজার পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশে বাণিজ্যিক কার্যক্রম চালু করার পর থেকে খাবার পরিবেশনের পাশাপাশি ৩০ মিনিটেই তা গ্রাহকদের ঠিকানায় পৌঁছে দিচ্ছে ডোমিনো’জ।

লালমাটিয়া, আসাদগেট, শংকর, রায়েরবাজার, ইকবাল রোড এবং আশপাশের গ্রাহকের দেওয়া ঠিকানায় ডোমিনো’জ পিৎজা ৩০ মিনিটে খাবার সরবরাহ করার সুবিধা ধানমন্ডি-২৭ এর  আউটলেট থেকেও পাওয়া যাবে বলে জানিয়েছে এ কোম্পানি।

বিজ্ঞপ্তিতে বলা হয়,  ডোমিনো’জ পিৎজা ২০১৯ সালে ধানমন্ডিতে (রোড নং-২) তার প্রথম আউটলেট চালু করে। এরই ধারবাহিকতায় পিৎজা প্রেমীদের জন্য ধানমন্ডি-২৭ এ নতুন আউটলেট চালু করা হয়েছে। ব্র্যান্ডটি অর্ডার পাওয়ার ৩০ মিনিটের মধ্যে পাইপিং হট পিজ্জা, গার্লিক ব্রেড, অন্যান্য সাইড এবং চকো লাভা ডিলাইটের মতো ডেজার্ট সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ ।

নতুন এই স্টোর উদ্বোধনের সময় ডোমিনো’জ বাংলাদেশের ম্যানেজমেন্ট টিম ও অন্যান্য অংশীদারদের সঙ্গে উপস্থিত ছিলেন সুবিধাবঞ্চিত শিশুদের জন্য বিনামূল্যে শিক্ষা প্রদানকারী ‘আপন ফাউন্ডেশন’ এর ছাত্র-ছাত্রীরা।

বাংলাদেশে ডোমিনো’জ পিৎজার জন্য মাস্টার ফ্র্যাঞ্চাইজি হিসেবে কাজ করছে জুবিল্যান্ট ফুডওয়ার্কস লিমিটেড (জেএফএল)। নতুন শাখা উদ্বোধনের সময় সৌমিল মেহতা বলেছেন, ধানমন্ডি-২৭ এ ডোমিনো’জ পিৎজার নতুন স্টোর হবে সেই সব গ্রাহকদের যারা খুব দ্রুত গরম এবং তাজা পিৎজা খেতে চান। ডোমিনো’জ পিৎজা বাংলাদেশ নামের অ্যাপটিতে হোম ডেলিভারির জন্য অনলাইনে সহজেই অর্ডার করা যায়। এ ছাড়া  m.dominos.com.bd ওয়েবে অথবা ১৬৬৫৬ নম্বরে কল করতে পারেন সরাসরি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা