প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১২ মার্চ ২০২৩ ১৯:১০ পিএম
আপডেট : ১২ মার্চ ২০২৩ ২১:১২ পিএম
ধানমন্ডি-২৭ এ ডোমিনো’জ পিৎজার নতুন স্টোর চালু করা হয়েছে। ছবি : সংগৃহীত
আন্তর্জাতিক ফুড চেইন ডোমিনো’জ পিৎজা তাদের ১৫ তম ‘স্টোর’ চালু করেছে ঢাকার ধানমন্ডি-২৭ এ।
বৃহস্পতিবার (৯ মার্চ) এ আউটলেটের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে বলে ডোমিনো’জ পিৎজার পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বাংলাদেশে বাণিজ্যিক কার্যক্রম চালু করার পর থেকে খাবার পরিবেশনের পাশাপাশি ৩০ মিনিটেই তা গ্রাহকদের ঠিকানায় পৌঁছে দিচ্ছে ডোমিনো’জ।
লালমাটিয়া, আসাদগেট, শংকর, রায়েরবাজার, ইকবাল রোড এবং আশপাশের গ্রাহকের
দেওয়া ঠিকানায় ডোমিনো’জ পিৎজা ৩০ মিনিটে খাবার সরবরাহ করার সুবিধা ধানমন্ডি-২৭ এর আউটলেট থেকেও পাওয়া যাবে বলে জানিয়েছে এ কোম্পানি।
নতুন এই স্টোর উদ্বোধনের সময় ডোমিনো’জ বাংলাদেশের ম্যানেজমেন্ট টিম ও অন্যান্য অংশীদারদের সঙ্গে উপস্থিত ছিলেন সুবিধাবঞ্চিত শিশুদের জন্য বিনামূল্যে শিক্ষা প্রদানকারী ‘আপন ফাউন্ডেশন’ এর ছাত্র-ছাত্রীরা।
বাংলাদেশে ডোমিনো’জ পিৎজার জন্য মাস্টার ফ্র্যাঞ্চাইজি হিসেবে কাজ করছে জুবিল্যান্ট ফুডওয়ার্কস লিমিটেড (জেএফএল)। নতুন শাখা উদ্বোধনের সময় সৌমিল মেহতা বলেছেন, ধানমন্ডি-২৭ এ ডোমিনো’জ পিৎজার নতুন স্টোর হবে সেই সব গ্রাহকদের যারা খুব দ্রুত গরম এবং তাজা পিৎজা খেতে চান। ডোমিনো’জ পিৎজা বাংলাদেশ নামের অ্যাপটিতে হোম ডেলিভারির জন্য অনলাইনে সহজেই অর্ডার করা যায়। এ ছাড়া m.dominos.com.bd ওয়েবে অথবা ১৬৬৫৬ নম্বরে কল করতে পারেন সরাসরি।