× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিডায় যোগ দিলেন নতুন নির্বাহী চেয়ারম্যান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২২ ১৭:১৮ পিএম

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২২ ১৮:১৫ পিএম

বিডায় যোগ দিলেন নতুন নির্বাহী চেয়ারম্যান

বিডায় যোগ দিলেন নতুন নির্বাহী চেয়ারম্যান

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ-বিডার নির্বাহী চেয়ারম্যান হিসেবে যোগ দিয়েছেন লোকমান হোসেন মিয়া। সকালে বিডার কার্যালয়ে এলে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা। লোকমান হোসেন মিয়া স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব থাকার সময় গত ১৪ জুন অবসরোত্তর ছুটিতে যান।

এরপর গত ২৩ আগস্ট তাঁর অবসরোত্তর ছুটি বাতিল করে বিডার পরবর্তী নির্বাহী চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার। রবিবার (৪ সেপ্টেম্বর) সেই অনুসারে তিনি  বিডার নির্বাহী চেয়ারম্যান হিসাবে যোগদান করেন। পরবর্তী ৩ বছর মেয়াদে সিনিয়র সচিব পদমর্যাদায় বিডার নির্বাহী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন লোকমান হোসেন মিয়া। তিনি সাবেক নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলামের স্থলাভিষিক্ত হলেন।

লোকমান হোসেন মিয়া বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারের ১৯৮৬ ব্যাচের একজন কর্মকর্তা। তিনি চাকরি জীবনে সিভিল এভিয়েশন অথরিটির পরিচালক, জীবন বীমা করপোরেশনের জেনারেল ম্যানেজার, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক, নরসিংদী জেলা পরিষদের সচিব, মহেশপুর উপজেলায় ইউএনও, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের উপপরিচালক, অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের জোনাল এক্সিকিউটিভ অফিসার, জাতীয় সংসদের হুইপের একান্ত সচিব, নারায়ণগঞ্জ সদর উপজেলা ও আড়াইহাজার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সহ সরকারের অন্যান্য সেক্টর ও মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরের দায়িত্ব পালন করেছেন।  

প্রবা/এনএস/এমজে
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা