× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সোনালী আঁশের মুনাফা বেড়েছে ৬০ শতাংশ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৯ মার্চ ২০২৩ ১৪:২৮ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

পুঁজিবাজারে পাট খাতের তালিকাভুক্ত কোম্পানি সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রথম ছয়মাসে মুনাফা বেড়েছে ৫৯ দশমকি ৮৪ শতাংশ। চলতি হিসাব বছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর, ২০২২) কোম্পানিটি শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) করেছে ২ টাকা ৩ পয়সা। যা আগের হিসাব বছরে ছিল ১ টাকা ২৭ পয়সা। এছাড়া দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর, ২০২২) শেয়ার প্রতি আয় ছিল ১ টাকা ১৩ পয়সা। যা আগের বছর ছিল ৮৩ পয়সা। সোনালী আঁশের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এসব তথ্য জানা গেছে।

কোম্পানিটি জানিয়েছে বিক্রি বেড়ে যাওয়া মুনাফার এই উল্লম্ফন হয়েছে। ২০২২ সালের ৩১ ডিসেম্বর শেষ কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৩০ টাকা ৬১ পয়সা। যা আগের বছর ছিল ২২৮ টাকা ৫৮ পয়সা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা