× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রমজান উপলক্ষে টিসিবির পণ্য বিক্রি বৃহস্পতিবার শুরু

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৮ মার্চ ২০২৩ ১৭:৩২ পিএম

আপডেট : ০৮ মার্চ ২০২৩ ১৭:৪২ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

পবিত্র রমজান উপলক্ষে  আগামীকাল বৃহস্পতিবার থেকে দেশব্যাপী এক কোটি ফ্যামিলি কার্ডধারীর মধ্যে পণ্য বিক্রির কার্যক্রম শুরু হচ্ছে। মঙ্গলবার ( ৭ মার্চ ) টিসিবির গুদামে আগুন লাগার ঘটনায় পণ্য বিক্রির কার্যক্রমে কোনো ব্যত্যয় হবে না বলে জানিয়েছেন প্রতিষ্ঠানের মুখপাত্র মো. হুমায়ুন কবির। 

এক বিজ্ঞপ্তিতে তিনি জানান, টিসিবি ঢাকা আঞ্চলিক কার্যালয়ের আওতাধীন তিনটি গুদামের মধ্যে ২৩০ তেজগাঁও শিল্প এলাকায় অবস্থিত গুদামের ৯ নং শেডে মঙ্গলবার রাত সাড়ে ১১ টার দিকে টিনের চালের পূর্ব পাশের ওপরের দিকে অগ্নিকাণ্ডের ধোঁয়া দেখা যায়। তাৎক্ষণিক ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে তাদের তিনটি ইউনিট এসে স্বল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। 

গুদামটিতে সয়াবিন তেল ও ছোলা মজুদ ছিল। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে পুড়ে ও আগুন নিয়ন্ত্রণে ব্যবহৃত পানিতে গুদামে রাখা পণ্যের কিছুটা ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা যাচ্ছে। ইতোমধ্যে প্রকৃত ক্ষয়ক্ষতি ও অগ্নিকাণ্ডের কারণ নিরুপণে টিসিবি থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

জানা যায়, ফ্যামিলি কার্ডধারী ভোক্তাসাধারণ চিনি, মসুর ডাল, সয়াবিন তেল, ছোলা ও খেজুর কিনতে পারবেন। আর এ কার্যক্রম ডিলারের দোকান অথবা নির্ধারিত স্থায়ী স্থাপনা হতে সিটি করপোরেশন জেলা-উপজেলা প্রশাসনের সার্বিক সহোযোগিতায় ও তাদের নির্ধারিত তারিখ ও সময় অনুযায়ী পরিচালিত হবে। 

পণ্য বিক্রির এ কার্যক্রমে একজন ভোক্তা ৬০ টাকা দরে ১ কেজি চিনি, ৭০ টাকা দরে ২ কেজি মসুর ডাল, ১১০ টাকা দরে ২ কেজি সয়াবিন তেল, ৫০ টাকা দরে ১ কেজি ছোলা, ১১০ টাকা দরে ১ কেজি খেজুর কিনতে পারবেন। উল্লেখ্য, খেজুর বিক্রি হবে শুধু ঢাকা সিটিতেই।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা