× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চট্টগ্রামে অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপক সম্মেলন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৬ মার্চ ২০২৩ ১৯:১১ পিএম

আপডেট : ০৬ মার্চ ২০২৩ ১৯:৪২ পিএম

অগ্রণী ব্যাংক লিমিটেডের ব্যাংকের ব্যবস্থাপক সম্মেলনে অথিতিরা। প্রবা ফটো

অগ্রণী ব্যাংক লিমিটেডের ব্যাংকের ব্যবস্থাপক সম্মেলনে অথিতিরা। প্রবা ফটো

অগ্রণী ব্যাংক লিমিটেডের চট্টগ্রাম সার্কেলের ২০২২ সালে অর্জিত ব্যবসায়িক লক্ষ্যমাত্রা পর্যালোচনা ও ২০২৩ সালে ব্যবসায়িক লক্ষ্যমাত্রার বিভিন্ন সূচক কাঙ্খিত পর্যায়ে উন্নীত করার লক্ষ্যে ব্যবস্থাপক সম্মেলন-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ মার্চ) চট্টগ্রামের হোটেল আগ্রাবাদে এ সম্মেলন আয়োজন করা হয়। 

সম্মেলন উদ্বোধন করেন অগ্রণী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. জায়েদ বখ্ত। তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মো. মুরশেদুল কবীর।

চট্টগ্রাম সার্কেলের মহাব্যবস্থাপক মো. আবু হাসান তালুকদারের সভাপতিত্ব করেন। 

আরও উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ারুল ইসলাম ও শ্যামল কৃষ্ণ সাহাসহ সার্কেলাধীন সকল নির্বাহী, কর্পোরেট শাখা প্রধান, চট্টগ্রাম কেন্দ্রীয়, চট্টগ্রাম উত্তর, দক্ষিণ ও পার্বত্য অঞ্চল প্রধান এবং শাখার ব্যবস্থাপকরা। 

এ সময় চেয়ারম্যান ড. জায়েদ বখ্ত ২০২৩ সালেরন ব্যবসায়িক লক্ষ্যমাত্রার সকল সূচকে উন্নীত করার বিশেষ গুরুত্ব আরোপ করেন। ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মো. মুরশেদুল কবীর ব্যাংকের শ্রেণিকৃত ঋণ হ্রাস, আমানত বৃদ্ধির পাশাপাশি পরিচালন মুনাফা অর্জন ও গ্রাহকসেবার মান আরও উন্নত করার লক্ষ্যে বিশেষ দিক নির্দেশনা প্রদান করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা