× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পত্রিকার সম্পাদক ও টিভির সিইওদের সঙ্গে এফবিসিসিআইয়ের মতবিনিময়

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৪ মার্চ ২০২৩ ২০:২১ পিএম

আপডেট : ০৪ মার্চ ২০২৩ ২৩:২১ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

দেশের অর্থনৈতিক অগ্রযাত্রাকে ত্বরান্বিত করতে একটি ফ্ল্যাগশিপ বিজনেস ইভেন্ট হিসেবে কাজ করবে ’বাংলাদেশ বিজনেস সামিট-২০২৩’। এর মাধ্যমে বাংলাদেশের অর্থনীতির শক্তি ও সামর্থ্য, বাজার সম্ভাবনা ও উদীয়মান খাতগুলোকে তুলে ধরা হবে আন্তর্জাতিক পর্যায়ে। এই উদ্যোগকে সফল ও কার্যকর করতে স্থানীয় গণমাধ্যমের আন্তরিক সহযোগিতা চায় দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এবং বাংলাদেশ বিজনেস সামিটের আয়োজক দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)। শনিবার (৪ মার্চ)  রাজধানীর একটি হোটেলে সংবাদপত্র ও টেলিভিশনের সম্পাদক এবং প্রধান নির্বাহীদের সম্মানে আয়োজিত এক মধ্যাহ্নভোজ সভায় গণমাধ্যমের প্রতি সহযোগিতার আহ্বান জানান এফবিসিসিআইয়ের সভাপতি মো. জসিম উদ্দিন।

তিনি বলেন, ’বাংলাদেশ বিজনেস সামিট কেবল এফবিসিসিআইয়ের একার আয়োজন নয়, এ আয়োজনের অংশীদার দেশের সবাই। সবার সহযোগিতা বিশেষ করে গণমাধ্যমের সহযোগিতা ব্যতিত এত বড় আয়োজন সফল করা সম্ভব হবে না।’

এফবিসিসিআইয়ের সভাপতি বলেন, ’৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে বর্তমান বোর্ড এই সামিটের যাত্রা শুরু করল। পরবর্তী বোর্ড প্রতি ২ বছর পরপর, কিংবা সম্ভব হলে প্রতিবছর সামিটের আয়োজন অব্যাহত রাখবে বলে আমাদের প্রত্যাশা।’

অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশ বিজনেস সামিট আয়োজনের লক্ষ্য ও উদ্দেশ্য হলোদেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ। অর্থনীতি এবং সম্ভাবনাময় শিল্পগুলোকে বৈশ্বিক ব্যবসায়ী, উদ্যোক্তা, বিনিয়োগকারী, উদ্ভাবক, নীতিনির্ধারক, বাজার বিশ্লেষক এবং আন্তর্জাতিক সংস্থা ও প্রতিষ্ঠানগুলোর কাছে তুলে ধরা।

বাংলাদেশে উৎপাদিত সেরা পণ্যগুলোকে বিশ্ব দরবারে তুলে ধরতে সামিটের অংশ হিসেবে আয়োজন করা হয়েছে ’বেস্ট অব বাংলাদেশ এক্সপো-২০২৩’। স্বাধীনতার ৫০ বছরে দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এমন প্রতিষ্ঠান বা উদ্যোক্তাদের সম্মানিত করা হবে এফবিসিসিআই বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ডে।

অন্যান্যদের মধ্যে সভায় উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের সিনিয়র সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু, সহসভাপতি এম এ মোমেন, মো. আমিন হেলালী, সালাউদ্দিন আলমগীর, মো. হাবীব উল্লাহ ডন, এম. এ. রাজ্জাক খান রাজ, পরিচালক আমজাদ হোসেন, কাজী এরতেজা হাসান, শমী কায়সার, এফবিসিসিআইয়ের টেকনিক্যাল অ্যাডভাইজার এবং পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান মাশরুর রিয়াজ এবং বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক, সিইও এবং জ্যেষ্ঠ সাংবাদিকরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা