× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এলপিজির দাম প্রতি কেজিতে কমল ৬ টাকা ৩৩ পয়সা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০২ মার্চ ২০২৩ ১৮:১৬ পিএম

আপডেট : ০২ মার্চ ২০২৩ ২০:৩৪ পিএম

রান্নার গ্যাসের (এলপিজি) দাম প্রতি কেজিতে কমেছে ৬ টাকা ৩৩ পয়সা। সংগৃহীত ফটো

রান্নার গ্যাসের (এলপিজি) দাম প্রতি কেজিতে কমেছে ৬ টাকা ৩৩ পয়সা। সংগৃহীত ফটো

রান্নার গ্যাসের (এলপিজি) দাম প্রতি কেজিতে কমেছে ৬ টাকা ৩৩ পয়সা। সেই হিসাবে ফেব্রুয়ারির তুলনায় মার্চে ১২ কেজি এলপিজির দাম ৭৬ টাকা কমল। এখন ১২ কেজি এলপিজির নতুন দাম ১ হাজার ৪২২ টাকা। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) বৃহস্পতিবার (২ মার্চ) নতুন দাম ঘোষণা করেছে।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে নতুন দাম কার্যকর হচ্ছে। বিইআরসি সচিব ব্যারিস্টার মো. খলিলুর রহমান খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানোনো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভোক্তাপর্যায়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ৭৬ টাকা কমিয়ে ১ হাজার ৪২২ টাকা নির্ধারণ করা হয়েছে, যা গত মাসে ছিল ১ হাজার ৪৯৮ টাকা।

এ ছাড়া, ভোক্তাপর্যায়ে অটোগ্যাসের দাম নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার ৬৬ টাকা ৩৩ পয়সা এবং রেটিকুলেটেড এলপিজির কেজি নির্ধারণ করা হয়েছে ১১৫ টাকা ৩১ পয়সা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা