× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ডে আবেদনের সময় বাড়ল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০১ মার্চ ২০২৩ ২১:১৯ পিএম

আপডেট : ০১ মার্চ ২০২৩ ২১:৩৬ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই) প্রতিষ্ঠার ৫০ বছরপূর্তি (সুবর্ণজয়ন্তী) উদযাপন উপলক্ষে আগামী ১১ থেকে ১৩ মার্চ আয়োজন করা হয়েছে বাংলাদেশ বিজনেস সামিট। আন্তর্জাতিক এই সামিটের অংশ হিসেবে দেশের অর্থনীতিতে অবদান রাখা ব্যবসায়ীদের সম্মানিত করতে এফবিসিসিআই বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদানের সিদ্ধান্ত নেয় আয়োজকরা। কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৫ মার্চ পর্যন্ত এই অ্যাওয়ার্ডের জন্য আবেদন করতে পারবেন ব্যবসায়ীরা।

এফবিসিসিআইতে আয়োজিত এক সভায় এ সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। এফবিসিসিআই বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৩-এর জন্য অনলাইনে আবেদন করতে দেশের ব্যবসায়ী ও ব্যবসা প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে আবেদনের কথা বলা হয়েছে।

মূলত দেশের অর্থনীতি এবং ব্যবসা-বাণিজ্যের বিকাশে বিশেষ অবদানের জন্য উদ্যোক্তাদের সম্মানিত করতে এবার বাংলাদেশ বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদানের ঘোষণা দেয় এফবিসিসিআই। বাংলাদেশের অর্থনীতিতে অসামান্য স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা প্রদান করা হবে বলে জানিয়েছে আয়োজকরা। বিশেষ এ সম্মাননার জন্য অর্থনীতিবিদ, সাংবাদিক এবং ব্যবসায়ীদের সমন্বয়ে গঠিত বিশেষ জুরি বোর্ড গঠন করা হয়েছে এবং ইতোমধ্যে তারা কাজ শুরু করেছে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা