× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রপ্তানি আয়ে ডলারের দাম বেড়ে ১০৪ টাকা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০১ মার্চ ২০২৩ ২১:১১ পিএম

আপডেট : ০১ মার্চ ২০২৩ ২১:২০ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রপ্তানি আয়ের ক্ষেত্রে ডলারের দাম আরেক দফা বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে রপ্তানিকারকরা প্রতি ডলারের বিপরীতে পাবেন ১০৪ টাকা। এ দাম বুধবার (১ মার্চ) থেকে কার্যকর হয়েছে। গতকাল ব্যাংকের শীর্ষ নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) ও বৈদেশিক মুদ্রা লেনদেনের সঙ্গে জড়িত ব্যাংকগুলোর সংগঠন বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশনের (বাফেদা) এক বৈঠকে রপ্তানি আয়ে ডলারের নতুন এ দাম নির্ধারণ করা হয়। তবে প্রবাসী আয়ের ক্ষেত্রে ডলারের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। বাফেদা ও এবিবির এ সিদ্ধান্ত গতকাল সব ব্যাংককে চিঠি দিয়ে জানানো হয়েছে।

বাফেদার চিঠিতে বলা হয়, এখন থেকে রপ্তানি আয়ের ক্ষেত্রে রপ্তানিকারকদের জন্য প্রতি ডলারের দাম হবে ১০৪ টাকা। গত ফেব্রুয়ারিতে রপ্তানি আয়ের বিপরীতে ডলারের দাম ১০৩ টাকা নির্ধারণ করা হয়েছিল। এর আগের মাসে রপ্তানি আয়ে প্রতি ডলারের দাম ছিল ১০২ টাকা। নতুন সিদ্ধান্তের ফলে রপ্তানিকারকরা আগের তুলনায় বেশি অর্থ পাবেন।

এদিকে প্রবাসী আয়ের ক্ষেত্রে ডলারের দাম আগের মতো ১০৭ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছে। অর্থাৎ প্রবাসীরা বৈধ পথে বিদেশ থেকে যে ডলার পাঠাবেন, তার বিপরীতে প্রতি ডলারের জন্য ১০৭ টাকা করে পাবেন উপকারভোগীরা। এ ছাড়া আমদানির দায় পরিশোধের ক্ষেত্রে ডলারের মূল্য হবে প্রবাসী ও রপ্তানি আয়ের জন্য ঠিক করা দামের গড়ের চেয়ে ৫০ পয়সা বেশি।

উল্লেখ্য, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর গত মার্চ থেকে দেশে ডলার সংকট প্রকট আকার ধারণ করে। এ সংকট মোকাবিলায় শুরুতে ডলারের দাম বেঁধে দেয় বাংলাদেশ ব্যাংক। কিন্তু তাতে সংকট আরও বাড়ে। পরে গত সেপ্টেম্বরে বাংলাদেশ ব্যাংক ডলারের দাম নির্ধারণের দায়িত্ব থেকে সরে দাঁড়ায়। এ দায়িত্ব দেওয়া হয় এবিবি ও বাফেদার ওপর। এরপর দুই সংগঠনের নেতারা বিভিন্ন লেনদেনে ডলারের সর্বোচ্চ দাম নির্ধারণের কাজ শুরু করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা