× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আখাউড়া স্থলবন্দর ৩ দিনের বন্ধ

ব্রাহ্মণবাড়িয়ার প্রতিবেদক

প্রকাশ : ০১ মার্চ ২০২৩ ১৬:৪৬ পিএম

ছবি:সংগৃহীত

ছবি:সংগৃহীত

ভারতের ত্রিপুরা রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা উপলক্ষে তিন দিন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে দুই দেশের যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। বুধবার (১ মার্চ) সকালে আগরতলা ইন্দো-বাংলা আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শীব শংকর দেব স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

সাধারণ সম্পাদক শীব শংকর দেব জানান, গত ১৬ ফেব্রুয়ারি ত্রিপুরা রাজ্যের বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। আগামী ২ মার্চ নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে। এ উপলক্ষে ১ ও ২ মার্চ পুরো ত্রিপুরা রাজ্যজুড়ে পরিবহন চলাচল নিয়ন্ত্রিত থাকবে। এ ছাড়া শুক্রবার সাপ্তাহিক ছুটির কারণে তিন দিন আখাউড়া স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন ভারতের ব্যবসায়ীরা। তবে আগামী ৪ মার্চ থেকে যথারীতি পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।

আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন ইনচার্জ স্বপন চন্দ্র দাস বলেন, ভারতের ত্রিপুরা রাজ্য বিধান সভার নির্বাচনের ফলাফল ঘোষণা উপলক্ষে বন্দরের বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকবে। কিন্তু ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশে পাসপোর্ট যাত্রী পারাপার অন্যদিনের মতোই স্বাভাবিক থাকবে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা