বিএসইসি চেয়ারম্যান
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:২২ পিএম
আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:২৮ পিএম
প্রবা ফটো
বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে পুঁজিবাজার নিয়ে গুজব ছড়ানো হচ্ছে। যা দেশের পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আতঙ্কিত করছে। সম্প্রতি ফ্লোর প্রাইস নিয়ে গুজব ছড়ানো হচ্ছে, এটা উঠিয়ে দেওয়ার বিষয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি কমিশন। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর হোটেল রেডিসনে ট্রাস্ট রিজিওনাল ইক্যুইটি লিমিটেডের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যেএসব কথা বলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবায়াত-উল-ইসলাম।
তিনি জানান, এ বন্ডকে এক্সপোজার লিমিটের বাইরে রাখার আইন শিগগিরই পাস হবে। এটা এখন আইন মন্ত্রণালয়ের ভেটিংয়ের জন্য আছে। বন্ডকে এক্সপোজার লিমিটের বাইরে রাখা গেলে পুঁজিবাজারে বিনিয়োগের সক্ষমতা বাড়বে দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলোর।
শিবলী রুবাইয়াত বন্ড মার্কেটের ওপর জোর দিয়ে বলেন, ’অর্থনৈতিক কার্যক্রমকে আরও এগিয়ে নিতে হলে ইক্যুইটি মার্কেটের ওপর নির্ভর করলে হবে না। বন্ড মার্কেটকে বড় ও গতিশীল করতে হবে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শান্তা অ্যাসেট ম্যানেজম্যান্টের ভাইস চেয়ারম্যান আরিফ খান। তিনি বলেন, ’ডিমিউচুয়ালাইজেশন অ্যাক্ট অনুযায়ী ব্রোকারেজ হাউজ বাড়ানোর কথা বলা হয়েছিল। বর্তমান কমিশন সেই কাজ করছে, যা বাজারকে শক্তিশালী করতে ভূমিকা রাখবে।’
এ ছাড়া অনুষ্ঠানে ট্রাস্ট রিজিওনাল ইক্যুইটি লিমিটেডের চেয়ারম্যান তরফদার মোহাম্মদ রুহুল আমিন, প্রধান নিবার্হী কর্মকর্তা তানিয়া শারমিনসহ পুঁজিবাজার-সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।