× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টয়োটা গাড়ির উৎপাদন বাড়লেও বিক্রি কম

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:৪৯ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

চলতি বছরের জানুয়ারিতে জাপানের গাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠান টয়োটা মোটর করপোরেশনে উৎপাদন বেড়েছে ৮ দশমিক ৮ শতাংশ। তবে, এক বছর আগের তুলনায় প্রতিষ্ঠানটির বিক্রি কমেছে ৫ দশমিক ৬ শতাংশ। 

করোনা মহামারিতে যন্ত্রাংশ ঘাটতির কারণে গাড়ি সরবরাহ কমাতে বাধ্য হয়েছিল টয়োটা। 

টয়োটার উৎপাদন তথ্যের প্রতিবেদন অনুসারে, চলতি বছরের জানুয়ারিতে বিশ্বব্যাপী ৬ লাখ ৮৯ হাজার ৯০টি ব্যক্তিগত গাড়ি উৎপাদন করেছে প্রতিষ্ঠানটি। যা গত বছরের জানুয়ারির তুলনায় ৮ দশমিক ৮ শতাংশ বেশি। তবে, জানুয়ারিতে ৭ লাখ গাড়ি উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেনি টয়োটা। 

তবে, জাপানের কারখানায় টয়োটার গাড়ি উৎপাদন ৩০ শতাংশ বেড়ে ২ লাখ ১১ হাজার ৫৭২টি হয়েছে। যদিও জানুয়ারিতে আগের বছরের তুলনায় ৫ দশমিক ৬ শতাংশ কমে ৭ লাখ ৯ হাজার ৮৭০টি গাড়ি বিক্রি হয়েছে বলে জানিয়েছে টয়োটা। 

এদিকে গত বছর চিপের সংকটের কারণে গাড়ি তৈরি ও সরবরাহ বাড়াতে পারেনি বলে জানিয়েছে কোম্পানিটি। এ ছাড়া গত বছরের নভেম্বরে টয়োটা চলতি অর্থবছরের জন্য গাড়ির উৎপাদনের লক্ষ্যমাত্রায় পরিবর্তন এনেছে। চলতি বছরের মার্চের শেষ পর্যন্ত লক্ষ্যমাত্রা ৯৭ লাখ থেকে কমিয়ে ৯২ লাখ করা হয়েছে। 

এদিকে চীনে লকডাউন এবং ইউক্রেনের যুদ্ধের কারণে সরবরাহ ব্যবস্থা ব্যাহত হওয়ায় নিকটতম প্রতিদ্বন্দ্বী ফক্সওয়াগন গ্রুপের গাড়ি বিক্রি গত বছর ৭ শতাংশ কমেছে; যা গত এক দশকের মধ্যে সবচেয়ে কম গাড়ি বিক্রির রেকর্ড। জানুয়ারিতে প্রতিষ্ঠানটি জানায়, গত বছর ৮৩ লাখ গাড়ি বিক্রি কছে ফক্সওয়াগনের।

গবেষণা প্রতিষ্ঠান এসঅ্যান্ডপি গ্লোবাল মোবিলিটির বিশ্লেষকরা বলছেন, ২০২৩ সালে টয়োটার বিক্রি গত বছরের তুলনায় বেশি হবে। তবে, ফক্সওয়াগন গত বছরের মন্দা কাটিয়ে উঠলেও গাড়ি বিক্রিতে টয়োটাকে ছাড়িয়ে যেতে পারবে না।

এ বিষয়ে এসঅ্যান্ডপি গ্লোবাল মোবিলিটির ইয়োশিয়াকি কাওয়ানো বলেন, ধীরে ধীরে উভয় প্রতিষ্ঠানই উৎপাদনের ক্ষেত্রে নানা সীমাবদ্ধতা কাটিয়ে উঠবে। উৎপাদন ব্যবস্থা স্বাভাবিক হওয়ার পাশাপাশি বাড়বে প্রবৃদ্ধিও। সূত্র: রয়টার্স, জাপান টাইমস

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা