× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বীমা দাবি পূরণে ব্যর্থ বেশিরভাগ কোম্পানি : আইডিআরএ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৩ ২০:২৫ পিএম

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৩ ২০:৪২ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

চার-পাঁচটি কোম্পানি ছাড়া বাকিরা বীমা দাবি পূরণে ব্যর্থ বলে জানিয়েছেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারী। সোমবার (২৭ ফেব্রুয়ারি) বীমা দিবস উপলক্ষে আইডিআরএ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। 

এ সমস্যা থেকে উত্তরণে কাজ চলছে উল্লেখ করে তিনি বলেন, ‘ব্যর্থ প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এরই মধ্যে ১৩টি দুর্বল বীমা কোম্পানিকে নিয়ে তদন্ত করছে আইডিআরএ।’  

সংবাদ সম্মেলনের আইডিআরএ জানায়, ১ মার্চ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বীমা দিবসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারের বীমা দিবসের প্রতিপাদ্য ‘আমার জীবন আমার সম্পদ, বীমা করলে থাকবে নিরাপদ’। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আইডিআরএর চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারী।  

সংবাদ সম্মেলনে বীমা খাতে নানা রকমের দুর্নীতি সংঘটিত হয়েছে স্বীকার করে আইডিআরএর চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারী বলেন, ‘হাতেগোনা কয়েকটি কোম্পানির পরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের যোগসাজসে বীমা কোম্পানিতে লুটপাট হয়েছে। দুদকে বীমা কোম্পানির চেয়ারম্যান ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা চলছে। দুদক সে বিষয়ে কাজ করছে।’

তিনি আরও বলেন, ‘প্রতিষ্ঠানগুলো গ্রাহকের টাকা পরিশোধ করছে না। কোম্পানিগুলো বিনিয়োগ করার সময় জায়গা-জমি ক্রয় করে। এসব জায়গা-জমির দামেও নানা রকমের অসামঞ্জস্যতা রয়েছে। গ্রাহকের স্বার্থরক্ষায় জমি বিক্রি করে পলিসির অর্থ ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কয়েকটি বীমা কোম্পানিকে।’

আইডিআরএ বীমা খাতের সার্বিক সমস্যাগুলো চিহ্নিত করার চেষ্টা করছে উল্লেখ করে জয়নুল বারী বলেন, ‘বীমা নিয়ে সচেতনতার অভাব, এ খাত নিয়ে পর্যাপ্ত জ্ঞান না থাকা, সঠিক সময়ে পলিসির অর্থ ফেরত না দেওয়া, বীমা না করে কীভাবে ক্ষতিপূরণ পাওয়া যায় এ রকম মনোভাব রাখাসহ উল্লেখযোগ্য সমস্যা নিয়ে কাজ করছে আইডিআরএ।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা