× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৩৪ কোটি টাকার রাজস্ব বকেয়া পুলিশের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৩ ১৯:৩৩ পিএম

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৩ ২০:২১ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

বাংলাদেশ পুলিশের কাছ থেকে বকেয়া ৩৪ কোটি ২১ লাখ টাকা শুল্ক ও মূল্য সংযোজন কর আদায়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) আহ্বান জানিয়েছে চট্টগ্রাম কাস্টম হাউস।

এনবিআরকে পাঠানো সাম্প্রতিক এক চিঠিতে কাস্টম হাউস জানিয়েছে, ২০২১ সালের ৩ অক্টোবরে জাপান থেকে টয়োটা গাড়ি আমদানির জন্য বাংলাদেশ পুলিশের শুল্ক বকেয়া পড়েছে। কাস্টম হাউসের কমিশনার মোহাম্মদ ফয়জুর রহমান স্বাক্ষরিত চিঠির একটি অনুলিপি ২০ ফেব্রুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়েও পাঠানো হয়েছে বলে জানা গেছে।

চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশ পুলিশ টয়োটা গাড়ির ২০টি ইউনিট আমদানি করেছে এবং ছয় মাসের মধ্যে চালানের শুল্ক পরিশোধের শর্তে আমদানিকৃত পণ্য সরবরাহ করেছে। ছয় মাসের সময়সীমা গত বছরের ৫ মে শেষ হয়ে গেলেও বাংলাদেশ পুলিশ এখনও বকেয়ার দায়িত্ব পুরোপুরি পরিশোধ করতে পারেনি।

চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, ৭২ কোটি ১১ লাখ টাকা শুল্কের বিপরীতে গত বছরের ২৯ জুন আইন প্রয়োগকারী সংস্থাটি ৩৭ কোটি ৯০ লাখ টাকা পরিশোধ করেছিল। বাকি ৩৪ কোটি ২১ লাখ টাকা শুল্ক এখনও বকেয়া আছে। চিঠিতে কাস্টম হাউসের পক্ষ থেকে বাংলাদেশ পুলিশকে তাদের বকেয়া শুল্ক পরিশোধের আহ্বান জানানো হয়েছে।

চিঠির জবাবে পুলিশের সদর দপ্তরের পক্ষ থেকে কাস্টম হাউসকে জানিয়েছে, তারা একটি সংশোধিত ডিপিপি বা প্রস্তাব তৈরি করেছে এবং গাড়ি আমদানিতে প্রযোজ্য শুল্ক এবং ভ্যাট পরিশোধের জন্য বরাদ্দ চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পরিকল্পনা কমিশনে পাঠিয়েছে।

পুলিশের চিঠিতে জানানো হয়েছে, প্রকল্প সংশোধনী প্রস্তাব বর্তমানে পরিকল্পনা কমিশনের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। প্রকল্পের সংশোধনী প্রস্তাব অনুমোদনের পর পুলিশ সদর দপ্তর বকেয়া শুল্ক ও ভ্যাট পরিশোধ করবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা