× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘এলজি অ্যাম্বাসেডর চ্যালেঞ্জ ২০২৩’ এর বিজয়ী ঘোষণা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৩ ১৯:৩২ পিএম

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৩ ২১:১০ পিএম

‘এলজি অ্যাম্বাসেডর চ্যালেঞ্জ ২০২৩’ এর বিজয়ীরা। প্রবা ফটো

‘এলজি অ্যাম্বাসেডর চ্যালেঞ্জ ২০২৩’ এর বিজয়ীরা। প্রবা ফটো

আন্তর্জাতিক বহুজাতিক প্রতিষ্ঠান এলজির (লাকি-গোলডস্টার) ‘অ্যাম্বাসেডর চ্যালেঞ্জ ২০২৩’ এর বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। এ কর্মসুচির ৬টি নির্বাচিত প্রকল্প বাস্তবায়নের লক্ষে প্রতিনিধিদের অর্থ সহায়তা দেওয়া হয়েছে।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) প্রতিষ্ঠানটির রাজধানীর গুলশান অফিসে এ ঘোষণা দেওয়া হয়। বিজয়ীদের নাম ঘোষণা করেন প্রতিষ্ঠানের বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক পিটার কো। এ সময় উপস্থিত ছিলেন হেড অফ করপোরেট ব্র্যান্ডিং মাহমুদুল হাসানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এলজি থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৭ সাল থেকে এ আয়োজন করে আসছে প্রতিষ্ঠানটি। এ বছর ইমাম হোসেন নামে একজনের দুটি প্রকল্প নির্বাচিত হয়েছে। এরমধ্যে কিশোরগঞ্জে ‘প্রোজেক্ট লাইফ’ এর জন্য তাকে ৪ লাখ ৪৩ হাজার ৫০০ টাকা ও কুষ্টিয়ায় ‘প্রোজেক্ট কিশোরী’ বাস্তবায়নের জন্য দেওয়া হয়েছে ৪৬ হাজার টাকা। এছাড়া ‘চাইল্ড এডুকেশন ম্যাটেরিয়াল’ প্রকল্পের জন্য ব্রাহ্মণবাড়িয়ার আসাদুজ্জামান ভূঁইয়াকে ৭ লাখ টাকা, জীবন যাত্রার মানোন্নয়নে ‘পানির পাম্প’ প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে কক্সবাজারের মোহাম্মাদ জাহিদুল ইসলামকে ৪ লাখ ৫২ হাজার ৮৫০ টাকা, ‘চিয়ার আপ সোল’ প্রকল্প বাস্তবায়নের জন্য গোপালগঞ্জের রিজুয়ানা নূরকে ৬ লাখ ২২ হাজার ৪৪৬ টাকা, পঞ্চগড়ের আব্দুল্লাহ রনিকে ‘প্রতিবন্ধীদের হুইল চেয়ার বিতরন’ প্রকল্প বাস্তবায়নে জন্য ৫ লাখ ১০ হাজার টাকা অর্থায়ন করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা