× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জাতীয় পরিসংখ্যান দিবস আজ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:১৮ পিএম

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:২২ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

জাতীয় পরিসংখ্যান দিবস আজ সোমবার (২৭ ফেব্রুয়ারি)। সরকারি পরিসংখ্যানকে অধিকতর জনকল্যাণমুখী ও মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এক বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পরিসংখ্যান দিবস উদযাপনের উদ্যোগ গ্রহণ করেছে। বিবিএসের বিভিন্ন জরিপ ও তথ্য নিয়ে নানা প্রশ্ন, আলোচনা-সমালোচনা থাকলেও সরকারের লক্ষ্য অর্জনে সঠিক তথ্য দিয়ে কাজ করছে সংস্থাটি।

এবার তৃতীয়বারের মতো উদযাপিত হচ্ছে জাতীয় পরিসংখ্যান দিবস। ২০২০ সালে ২৭ ফেব্রুয়ারিকে জাতীয় পরিসংখ্যান দিবস হিসেবে ঘোষণা এবং দিবসটি উদযাপনের অনুমোদন দেয় মন্ত্রিসভা। জাতীয় পরিসংখ্যান দিবস ২০২২ উপলক্ষে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানা যায়, ১৯৭৪ সালের ২৬ আগস্ট বিভিন্ন মন্ত্রণালয়ের অধীন চারটি পরিসংখ্যান সংস্থাকে এক করে বিবিএস প্রতিষ্ঠা করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 

বিবিএসের মহাপরিচালক মতিয়ার রহমান প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘বঙ্গবন্ধুর হাত ধরে বিবিএসের যাত্রা শুরু হয়। তারই আদর্শকে ধারণ করে সঠিক সময়ে দেশের গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখছে বিবিএস। উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আন্তর্জাতিক পরিসংখ্যান কোড অনুসরণ করে সঠিক সময়ে সঠিক তথ্য দিয়ে যাওয়ার চেষ্টা করছি।’ 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা