প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৩১ আগস্ট ২০২২ ১৭:৫৪ পিএম
আপডেট : ৩১ আগস্ট ২০২২ ১৮:৫২ পিএম
ফাইল ছবি
আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ৫০০ কোটি টাকার বন্ড অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন-বিএসইসি।
প্রতিষ্ঠানের চেয়ারম্যান অধ্যাপক শিবলীর রুবাইয়াত-উল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশন বৈঠকে এ বন্ডের অনুমোদন দেওয়া হয়। বন্ডের মাধ্যমে উত্তোলিত অর্থ বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী টায়ার-২ মূলধন গঠনে ব্যবহার করবে আল-আরাফাহ ইসলামী ব্যাংক।
বন্ডটির মেয়াদ হবে ৭ বছর। বন্ডের লট হবে পাঁচ লাখ টাকা। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও উচ্চবিত্তদের কাছে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বন্ডটি ইস্যু করা হবে। এটির ট্রাস্টি হিসেবে থাকছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। বন্ডটি অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে লেনদেন হওয়ার শর্ত দিয়েছে বিএসইসি।
প্রবা/ইউরি/এমজে