× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সুয়েজ খালের রেকর্ড আয়

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৩ ১৪:২৫ পিএম

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৩ ১৪:৩১ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ সুয়েজ খাল থেকে গত ডিসেম্বরে রেকর্ড পরিমাণ আয় করেছে মিসর। দেশটির সিনাই উপদ্বীপের পশ্চিমে অবস্থিত সুয়েজ খাল রেকর্ড ৫৯ কোটি ৪০ লাখ মার্কিন ডলার বা ১ হাজার ৮২০ কোটি মিসরীয় পাউন্ড আয় করেছে।

দেশটির কেন্দ্রীয় পরিসংখ্যান বিভাগ জানায়, গত বছর ডিসেম্বরে এ আয় হয়েছে। আর নভেম্বরে আয় ছিল ১ হাজার ৭৩০ কোটি মিসরীয় পাউন্ড।

সুয়েজ খাল একটি কৃত্রিম সামুদ্রিক খাল। এ খালটি ভূমধ্যসাগরকে লোহিত সাগরের সঙ্গে যুক্ত করেছে। তবে বিভক্ত করেছে আফ্রিকা ও এশিয়া মহাদেশকে। বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ সুয়েজ খালটি সিল্ক রোডের অংশ হওয়ায় এটি ইউরোপকে এশিয়ার সঙ্গে সংযুক্ত করেছে।

এদিকে আয়ের লক্ষ্যমাত্রা আগামী বছরের জন্য কিছুটা বাড়ানো হয়েছে বলে জানান খাল কর্তৃপক্ষের প্রধান লেফটেন্যান্ট জেনারেল ওসামা রাবি। মিসরের জন্য বৈদেশিক মুদ্রার বড় একটি উৎস এ খাল। তবে পণ্য আমদানি-রপ্তানিতে কিছুটা জটিলতা সৃষ্টি হয়েছে ইউক্রেন যুদ্ধের কারণে। গত বছর গুরুত্বপূর্ণ এ জলপথ অতিক্রম করেছে প্রতিদিন গড়ে ৯৩টি জাহাজ। আর ১৪১ কোটি টন মালামাল বহন করেছে।

বিশ্বে ডলার সংকট ও অর্থনৈতিক দুরবস্থার মধ্যেও পণ্যবাহী জাহাজ থেকে ট্রানজিট ফি নিয়েই প্রতিবছর বিপুল অর্থ আয় করছে মিসর।

সূত্র : আরব নিউজ

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা