× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জাপানের শিল্পোৎপাদন নিম্নমুখী

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৩ ১৫:৪৫ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

চলতি মাসে জাপানের শিল্পোৎপাদন কার্যক্রমে গতি কমেছে। গত আড়াই বছরের মধ্যে সবচেয়ে দ্রুত গতিতে কারখানাগুলোর উৎপাদন কার্যক্রম সংকুচিত হয়েছে।

গতকাল প্রকাশিত জাপানের একটি ব্যবসায়িক সমীক্ষায় দেখা গেছে, দেশটিতে উৎপাদন খরচ বেড়েছে এবং উৎপাদিত পণ্যের চাহিদা দুর্বল হয়েছে। ফলে অর্থনীতি উদ্বেগজনক হারে সংকুচিত হচ্ছে।

এইউ জিবুন ব্যাংক, জাপানের ম্যানুফ্যাকচারিং পারচেজিং ম্যানেজারস ইনডেক্স (পিএমআই) এ তথ্যে দেখা যায়, গত চার মাস ধরে পিএমআই সূচক ৫০ পয়েন্টের নিচে অবস্থান করছে। চলতি বছরের জানুয়ারিতে পিএমআই ৪৮ দশমিক ৯ পয়েন্টে উঠে আসে এবং যা ফেব্রুয়ারিতে ছিল ৪৭ দশমিক ৪ পয়েন্টে। এর আগে ২০২০ সালের আগস্টে সূচকের সবচেয়ে বড় পতন হয়েছিল, যার পরিমাণ ৪৭ দশমিক ২ পয়েন্ট। সংশ্লিষ্টরা বলছেন, বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ জাপানের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি ক্রমশ সংকটের দিকে যাচ্ছে।

জাপানের বাজার বিশ্লেষণে দেখা যায়, গত আট মাস ধরে ফ্যাক্টরি উৎপাদন এবং নতুন অর্ডার নিম্নমুখী রয়েছে। জানুয়ারিতে তা আরও কমেছে।

কোভিড মহামারি লকডাউনের কারণে বৈশ্বিক চাহিদা দুর্বল হওয়ায় ২০২০ সালে জাপানে রপ্তানি খাতে সবচেয়ে বড় পতন ঘটে। ২০২২ সালের অক্টোবর থেকে ডিসেম্বর এবং চলতি বছরের জানুয়ারিতে দেশটিতে রেকর্ড বাণিজ্য ঘাটতি দেখা দেয়।

সূত্র : রয়টার্স

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা