× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ছয় মাসের মধ্যে বিডা থেকে শতভাগ সেবা পাবে উদ্যোক্তারা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৩ ১৮:১৪ পিএম

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৩ ১৮:৪৫ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

আগামী ৩ থেকে ৬ মাসের মধ্যে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন বোর্ড (বিডা) থেকে শতভাগ সেবা পাবেন দেশিবিদেশি উদ্যোক্তারা। আর এসব সেবা মিলবে ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) মাধ্যমে। বুধবার (২২ ফেব্রুয়ারি) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ইন্টারন্যাশনাল ফিন্যান্স করপোরেশন (আইএফসি) ও বিডার যৌথ উদ্যোগে আয়োজিত, ‘বাংলাদেশ ক্লাইমেট ইনভেস্টমেন্ট রিফর্মস’ সম্মেলনে এ কথা বলেন বিডার নির্বাহী চেয়ারম্যান মো. লোকমান হোসেন মিয়া।

তিনি বলেন, ’দেশে ৪ দশমিক ৬ বিলিয়ন ডলারের বিদেশি বিনিয়োগ প্রক্রিয়াধীন আছে। এসব বিনিয়োগ আনতে সব ধরনের সহযোগিতা করছে বিডা। এরমধ্যে প্রায় সাড়ে ৬ হাজার প্রতিষ্ঠানকে বিনিয়োগে ৬০টির অধিক পরিষেবা ওএসএসের মাধ্যমে প্রদান করেছে বিডা।’ সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের সঙ্গে চুক্তির কথা উল্লেখ করে বিডা নির্বাহী চেয়ারম্যান বলেন, ’এই চুক্তি বাস্তবায়িত হলে বিনিয়োগকারীদের আরও সেবা দিতে পারবে তার প্রতিষ্ঠান। ২০২৬ সালের মধ্যে বাংলাদেশ বিশ্বের ৭ম বৃহৎ ভোক্তার দেশে পরিণত হবে। কারণ বাংলাদেশের মানুষের আয় বাড়ছে, ভোগ করার সক্ষমতা বাড়ছে। যা বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ভূমিকা রাখবে।’ এজন্য তৈরি পোশাকের পাশাপাশি অন্যান্য খাতের বিনিয়োগ বাড়ানোর ওপর জোর দেন তিনি।

অনুষ্ঠানে বাংলাদেশ নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডিকসন বলেন, ’যুক্তরাজ্যের উদ্যোক্তরা বাংলাদেশে আরও বিনিয়োগ করতে চায়। বিশেষ করে  শিক্ষা, বীমাসহ বিভিন্ন খাতেই তারা বিনিয়োগ করতে চায়। কয়েকদিন আগে দ্বিপাক্ষিক বাণিজ্য আলোচনায় এসব বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাজ্যের বেসরকারি উদ্যোক্তারা। বিনিয়োগ আকর্ষণ করতে দুদেশের ব্যবসায়ীদের জন্য ‘লেবেল প্লেয়িং ফিল্ড’ তৈরি করতে হবে।’ এ সময় রবার্ট ডিকসন বলেন, ’এয়ারবাসের মতন বহুজাতিক প্রতিষ্ঠান বাংলাদেশে অ্যাভিয়েশন হাব তৈরির বিষয়ে চিন্তাভাবনা করছে। ভৌগোলিক কারণে এ অঞ্চলে অনেকেই বিনিয়োগ করতে চায়। এজন্য সুযোগ তৈরি করতে হবে।’ এয়ারবাস বাংলাদেশে আনার জন্যে ফ্রান্সের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন তিনি।

আইএফসির বাংলাদেশ প্রধান মার্টিন হল্টম্যান বলেন, ’দক্ষিণ-এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের অর্থনীতি দারুণভাবে এগোচ্ছে। তা ধরে রাখতে হলে প্রয়োজন টেকসই পরিকল্পনা এবং উন্মুক্ত অর্থনৈতিক নীতি। যেখানে বিশেষ অর্থনৈতিক এলাকাগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।’ এ সময় মার্টিন হল্টম্যান আরও জানান, ১ মিলিয়ন ডলার করে আগামী ২ বছর বাংলাদেশে বিনিয়োগ করবে আইএফসি। এটা বেসরকারি খাতের উন্নয়নে কাজে আসবে। এ ছাড়া অতীতের মতো বিশেষ অর্থনৈতিক অঞ্চল এবং রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের উন্নয়নে সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত আছে প্রতিষ্ঠানটি। 

অনুষ্ঠানে গত ১৮ বছরে বাংলাদেশের জলবায়ু বিনিয়োগ তহবিলের (বিআইসিএফ) কার্যক্রম তুলে ধরা হয়। জানানো হয়, বিআইসিএফের কার্যক্রম দুটি পর্যায়ে বাস্তবায়িত হয়েছে। প্রথম পর্যায়ে সময়কাল ছিল ২০০৭ থেকে ২০১৫ সাল পর্যন্ত। পরের পর্যায়ে ছিল ২০১৬ থেকে ২০২২ পর্যন্ত। উভয় পর্যায়ে কার্যক্রম দ্রুত সময়ে বাস্তবায়িত হয়েছিল। যার ফলে বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশে পরিণত হয়েছে বাংলাদেশ। 

অনুষ্ঠানে বিডার নির্বাহী সদস্য মোহসিনা ইয়াসমিন, এফসিডিও বাংলাদেশের ডেপুটি ডেভেলপমেন্ট ডিরেক্টর ডানকান ওভারফিল্ড এবং বাংলাদেশ, ভুটান ও নেপালের আইএফসি কান্ট্রি ম্যানেজার মার্টিন হোল্টম্যান উদ্বোধনী বক্তব্য দেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সরকারি কর্মকর্তা, দাতা সংস্থার সদস্য, থিঙ্কট্যাঙ্ক, এনজিও এবং সুশীল সমাজ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা