× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাম অয়েলের দাম ছয় সপ্তাহে সর্বোচ্চ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:৫৭ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

মালয়েশিয়ান পাম অয়েলের দাম ক্রমাগত বেড়েই চলেছে। বাড়তি দামের বাজারে গত ছয় সপ্তাহের মধ্যে এবার সর্বোচ্চ মূল্যে লেনদেন হয়েছে পাম অয়েল। বাজারসংশ্লিষ্টরা বলছেন, প্রতিযোগিতামূলক বাজারে ভোজ্য তেলের দাম বাড়ার কারণে পাম অয়েলেও এর আঁচ লেগেছে। এ ছাড়াও উচ্চ মূল্যস্ফীতি এবং দুর্বল মালয়েশিয়ান রিংগিত পণ্যটিকে ব্যয়বহুল করে তুলছে।

আসন্ন রমজানকে কেন্দ্র করে আন্তর্জাতিক বাজারে প্রচুর ভোজ্য তেল বিক্রি হচ্ছে। দক্ষিণ এশিয়ার বৃহত্তম দেশ ভারত গত অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে রেকর্ড পরিমাণ পাম অয়েল আমদানি করেছে। যদিও জানুয়ারিতে তারা ২০ শতাংশ পাম অয়েল আমদানি কমিয়েছে। ২০১৮ সালে ইন্দোনেশিয়া ১ কোটি ৩০ লাখ টন পাম অয়েল ব্যবহার করত, যা এখন ২ কোটি ১০ লাখ টনে পরিণত হয়েছে। পাম অয়েলের চাহিদা বাড়ায় এবং বায়োফুয়েলে প্রচুর পরিমাণ পাম অয়েল ব্যবহার করায় দাম ঊর্ধ্বমুখী রয়েছে বলে মনে করছেন বাজারসংশ্লিষ্টরা। তবে গ্রীষ্মের আগে বিভিন্ন উৎসবের কারণে চাহিদা বেশি থাকায় ভোজ্য তেলের দাম শক্তিশালী হয়েছে বলেও মনে করেন তারা।

সূত্র: সিএনবিসি 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা