× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নতুন চার পরিচালক পেল ডিএসই

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৩ ১৮:৫৬ পিএম

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৩ ১৯:৩০ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

চারজন নতুন পরিচালক নিয়োগ পেয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। প্রতিষ্ঠানটির প্রস্তাবের ভিত্তিতে তাদেরকে স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

এই চারজন হলেনঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন ড. হাফিজ মো. হাসান বাবু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং এবং বীমা বিভাগের অধ্যাপক ড. আবদুল্লাহ আল মাহমুদ, সাবেক সচিব ও বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান মো. আফজাল হোসেন এবং ওরাকল বাংলাদেশের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর (নেপাল ও ভুটান) রুবাবা দৌলা।

সোমবার (২০ ফ্রেব্রুয়ারি) এ-সংক্রান্ত চিঠি পেয়েছেন ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান। চিঠির বিষয়ে তিনি বলেন, ‘নতুন চার স্বতন্ত্র পরিচালক নিয়োগের চিঠি পেয়েছেন। আগামী সপ্তাহে পরিচালনা পর্ষদ সভার জন্য তাদেরকে চিঠি পাঠানো হবে। বাকি দুজন পরিচালক নিয়োগের জন্য নতুন করে বিএসইসিতে নাম প্রস্তাবের কথা বলা হয়েছে।’ 

১৮ ফেব্রুয়ারি আগের পর্ষদের পরিচালকদের মেয়াদ শেষ হয়েছে। পরে ডিএসই নতুন পর্ষদ নিয়োগ দেওয়ার জন্য বিএসইসিতে ১৮ জনের নামের তালিকা জমা দিয়েছিল। সেখান থেকে চারজনকে নিয়োগ দিল বিএসইসি। আগামী দিনে বাকি দুজন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেওয়া হবে।

ডিমিউচুয়ালাইজেশন আইন অনুযায়ী, উভয় স্টক এক্সচেঞ্জের পর্ষদে ১৩ জনের মধ্যে ৭ জন স্বতন্ত্র পরিচালক ও ৪ জন শেয়ারহোল্ডার পরিচালক থাকবে। এ ছাড়া একজন কৌশলগত বিনিয়োগকারীর মনোনীত পরিচালক এবং পদাধিকার বলে পর্ষদে আরেকজন রয়েছেন ব্যবস্থাপনা পরিচালক।

বিএসইসিতে পাঠানো তালিকার মধ্যে ছিলেন আগের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও অর্থ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মো. ইউনুসুর রহমান, পরিচালক সালমা নাসরীন, মো. মুনতাকিম আশরাফ, অধ্যাপক  ড. এ. কে. এম. মাসুদ।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা