× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পুঁজিবাজার উন্নয়নে ভূমিকা রাখবে আইওএসকোর সভা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:৪৭ পিএম

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৩ ১৭:০৪ পিএম

বিএসইসির মাল্টিপারপাস হলে এক সংবাদ সম্মেলনে উপস্থিত বিএসইসির কর্মকর্তারা। প্রবা ফটো

বিএসইসির মাল্টিপারপাস হলে এক সংবাদ সম্মেলনে উপস্থিত বিএসইসির কর্মকর্তারা। প্রবা ফটো

দেশের পুঁজিবাজারে টেকসই উন্নয়নে ভূমিকা রাখবে ইন্টারন্যাশনাল অরগানাইজেশন অব সিকিউরিটিজ কমিশনের (আইওএসসিও) এশিয়া প্যাসিফিক রিজিওনাল কমিটির (এপিআরসি) সভা। এ সভা দেশের পুঁজিবাজারের পরিচিতি বাড়ার পাশাপাশি বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ ও আস্থা বৃদ্ধিতে সহায়তা করবে। 

এ ছাড়া বৈশ্বিক পুঁজিবাজারের নীতিনির্ধারণে বাংলাদেশের অংশগ্রহণ বৃদ্ধি পাবে, সংশ্লিষ্ট আইন-কানুনের সঙ্গে সমন্বয় করে দেশের পুঁজিবাজার উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ, বৈদেশিক বিনিয়োগ এবং সহযোগিতা বৃদ্ধি সর্বোপরি সম্পর্কের উন্নয়ন ও সহযোগিতায় কাজে আসবে এ আয়োজন।

সোমবার  (২০ ফ্রেব্রুয়ারি) নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) মাল্টিপারপাস হলে এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন বিএসইসির কর্মকর্তারা। 

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ২২ ও ২৩ ফেব্রুয়ারি রাজধানীর বনানী শেরাটন হোটেলে এ সভা অনুষ্ঠিত হবে। প্রথম দিন সকাল সাড়ে ৯টায় এ সভার উদ্বোধন করবেন বিএসইসির চেয়ারম্যান এবং আইওএসসিও-এপিআরসির ভাইস চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। 

ঐদিন সকাল-বিকাল মিলিয়ে দুটি সেশনে ‘সুপারভাইজরি ডিরেক্টরি মিটিং’ এবং ‘এনফোর্সমেন্ট ডিরেক্টর মিটিং’ অনুষ্ঠিত হবে। সভা দুটিতে বাংলাদেশসহ অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সিঙ্গাপুর, হংকং, জাপান, ভারত, মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, পাকিস্তান, নেপালসহ এশিয়া প্যাসিফিক অঞ্চলের অন্যান্য দেশের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থাসমূহের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ তাদের প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন। এ ছাড়াও সভায় স্পেনে অবস্থিত আইওএসসিওর সচিবালয়ের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

২৩ ফেব্রুয়ারি দ্বিতীয় দিনের সভার উদ্বোধন করবেন আইওএসসিও এপিআরসির চেয়ারম্যান শিগেরু আরিজুমি। এদিনও সকাল ৯ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সভায় পুঁজিবাজারের নানা বিষয় নিয়ে আলোচনা হবে।

পরে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সমাপনী অনুষ্ঠান হবে। এপিআরসির সভায় বাংলাদেশ, ভারত, হংকং, সিঙ্গাপুরের প্রতিনিধিরা বিনিয়োগ শিক্ষা ও বিনিয়োগ আচরণ, নিয়ন্ত্রক প্রযুক্তি, অনলাইনে ব্রোকারেজ ও পরামর্শ পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠানসমূহের তত্ত্বাবধান, নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানে তৃতীয় পক্ষের সেবা গ্রহণের সমস্যা ও সমাধান, বিনিয়োগকারীর সিদ্ধান্তের ওপর প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের মানের প্রভাব, যারা ভূয়া গ্রাহক হিসাব খুলে বাজার কারসাজি ও ইনসাইডার ট্রেডিং করে, তাদের খুঁজে বের করার বিভিন্ন উপায়ে শেয়ারের বাজারমূল্য বৃদ্ধি ও তার ওপর নজরদারিসহ পুঁজিবাজার-সংক্রান্ত আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হবে। 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা