প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৩ ২২:০০ পিএম
ছবি : সংগৃহীত
পুঁজিবাজারের তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি রেকিট বেনকিজার বাংলাদেশ বিনিয়োগকারীদের জন্য ৯৮০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ৩১ ডিসেম্বর ২০২২ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশ ঘোষণা করে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ।
ডিএসই সূত্রে জানা যায়, কোম্পানির এ সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৩৯ টাকা ৫০ পয়সা এবং শেয়ারপ্রতি মোট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৭৬ টাকা ৮০ পয়সা । আগের বছরের একই সময়ে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ১৭১ টাকা ৩ পয়সা এবং শেয়ারপ্রতি মোট সম্পদ মূল্য ছিল ২০০ টাকা ৬৫ পয়সা। অর্থাৎ গত বছরের চেয়ে শেয়ারপ্রতি আয় ও শেয়ারপ্রতি মোট সম্পদ মূল্য দুটোই কমেছে। সেইজন্য কমেছে লভ্যাংশ প্রদানের পরিমাণও। ৩১ ডিসেম্বর ২০২১ হিসাব বছর শেষে ১ হাজার ৬৫০ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করেছিল।
বিনিয়োগকারীদের সর্বসম্মতিক্রমে লভ্যাংশ অনুমোদনের জন্য কোম্পানির বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিন নির্ধারণ করা হয়েছে আগামী ৩০ মার্চ। তার জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৩ মার্চ।
রেকিট বেনকিজারের পরিশোধিত মূলধন ৫ কোটি টাকা হলেও এর বাজার মূলধন ২ হাজার ২৪৯ কোটি টাকা। কোম্পানিটির অনুমোদিত মূলধন ২৫ কোটি টাকা। কোম্পানিটির শেয়ার বর্তমানে ৪ হাজার ৭৬০ টাকা ৭০ পয়সা দরে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন হচ্ছে।