× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যুক্তরাষ্ট্রে তিন ধাপে সুদের হার বাড়ার সম্ভাবনা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৩ ১৮:৫০ পিএম

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৩ ১৯:১২ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

মূল্যস্ফীতি কমাতে ব্যাংকঋণে সুদের হার বাড়িয়ে চলেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ‘ফেড’। চলতি বছরেও ফেড তিন ধাপে সুদের হার বাড়াতে পারে বলে অনুমান করছে ব্যাংক অব আমেরিকা এবং ব্যাংকিং সেবাদানকারী প্রতিষ্ঠান গোল্ডম্যান শ্যাক্স। 

যুক্তরাষ্ট্রে গত সাত মাসের মধ্যে জানুয়ারিতে সবচেয়ে বেশি উৎপাদন খরচ বেড়েছে। তবে, গত বৃহস্পতিবার প্রকাশিত তথ্য থেকে জানা যায়, জানুয়ারিতে দেশটিতে বেকারত্বের হার প্রত্যাশার চেয়ে বেশি কমেছে। এ অবস্থায় উচ্চ মূল্যস্ফীতি রোধ এবং স্থিতিস্থাপক শ্রমবাজার তৈরি করতে সুদের হার বাড়ানোর পথেই ফেড হাঁটবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। এ বিষয়ে গোল্ডম্যান শ্যাক্সের অর্থনীতিবিদ জান হ্যাটজিউসের লেখা একটি নোটে বলা হয়, ‘অর্থনৈতিক প্রবৃদ্ধিকে শক্তিশালী করতে ও মূল্যস্ফীতির লাগাম টানতে ফেড সুদের হার বাড়াবে। আমরা মনে করছি, আগামী মার্চে সুদের হার ২৫ বেসিস পয়েন্ট বাড়ানো হবে। আগামী জুনের সভায় ফেড সর্বোচ্চ সুদের হার নির্ধারণ করবে। যার পরিমাণ দাঁড়াবে ৫ দশমিক ২৫ থেকে ৫ দশমিক ৫ শতাংশ। 

এদিকে যুক্তরাষ্ট্রের তথ্যের ওপর ভিত্তি করে ইউরোপীয় ইনভেস্টমেন্ট ব্যাংক ইউবিএস বলছে, ফেড মার্চ এবং মের সভায় ২৫ বেসিস পয়েন্টে সুদের হার বাড়াবে। ফলে সুদের হার দাঁড়াবে ৫ থেকে ৫ দশমিক ২৫ শতাংশ। 

তবে, ইউবিএস অনুমান করছে ফেড এ বছরের সেপ্টেম্বরের বৈঠকে সুদের হার কমিয়ে দেবে। যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক সময়ে তথ্য প্রকাশের আগে দেশটির আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান জেপি মরগান অনুমান করেছিল, আগামী জুনে যুক্তরাষ্ট্রে ব্যাংকঋণে সুদের হার ৫ দশমিক ১ শতাংশ হবে। এদিক রয়টার্সের করা জরিপে বেশিরভাগ অর্থনীতিবিদ বলেছেন, তারা মনে করছেন ফেড আগামী মাসে আরও অন্তত দুবার সুদের হার বাড়াবে। অর্থনীতিবিদদের কেউই এ বছর সুদের হার কমানোর আশা করছেন না।

এদিকে বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সংস্থাটি বলেছে, আগে ২০২৩ সালের প্রবৃদ্ধি ২ দশমিক ৭ শতাংশ বলা হলেও এ বছর তা হবে ২ দশমিক ৯ শতাংশ। যুক্তরাষ্ট্র এবং ইউরোপে ভোগ্যপণ্যের চাহিদা বাড়ায় এবং বিশ্বের দ্বিতীয় বৃহৎ অর্থনীতির দেশ চীনের শূন্য কোভিড নীতি থেকে সরে আসায় প্রবৃদ্ধি বাড়বে বলে জানিয়েছে আইএমএফ। এদিকে ২০২২ সালে অর্থনৈতিক প্রবৃদ্ধি ছিল ৩ দশমিক ৩ শতাংশ। তবে নতুন পূর্বাভাসে প্রবৃদ্ধি বাড়ার কথা বলা হলেও গত বছরের তুলনায় এটি এখনও কম। আইএমএফ বলছে, ২০২৪ সালে অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে ৩ দশমিক ১ শতাংশ। গত অক্টোবরে দেওয়া পূর্বাভাসের তুলনায় এটি ১০ শতাংশ কম। সূত্র : রয়টার্স

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা