× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিশ্বজুড়ে বেড়েছে বোতলজাত পানি বিক্রি, উদ্বিগ্ন পরিবেশবাদীরা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৩ ১৭:৩৯ পিএম

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৩ ১৭:৫২ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বিশ্বজুড়ে বেড়েছে বোতলজাত পানির ব্যবহার। প্রতিবছর শুধু যুক্তরাষ্ট্রেই বিক্রি হয় ৫ হাজার কোটি বোতলজাত পানি। চলতি বছরে প্রায় ৩৪ হাজার ৪৪০ কোটি ডলার মূল্যের বোতলজাত পানি বিক্রির আশা করছেন ব্যবসায়ীরা। ২০২৯ সাল নাগাদ এ বিক্রি বেড়ে ৪১ হাজার ৯৯০ ডলারে দাঁড়াবে বলেও ধারণা করা হচ্ছে। তবে বোতলজাত পানির ব্যবহার বাড়ায় উদ্বিগ্ন পরিবেশবাদীরা। তারা বলছেন, প্লাস্টিক ব্যবহারে যে ক্ষতি হয় তা অপূরণীয়। এ মুহূর্তে প্লাস্টিকের বোতলজাত পানি কেনাকে নিরুৎসাহিত করা উচিত।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, বোতলজাত পানির মাত্র ২ দশমিক ৩ শতাংশ আসে কাচের বোতলে। এ ছাড়া বিশালসংখ্যক আসে প্লাস্টিকের বোতলে। যুক্তরাষ্ট্রের একটি গবেষণা প্রতিবেদন থেকে জানা যায়, বিশ্বব্যাপী বিক্রি হওয়া প্লাস্টিকের বোতলের মাত্র ৯ শতাংশ বর্তমানে পুনর্ব্যবহারযোগ্য। প্রতিবেদন প্রকাশের পরপরই স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বিগ্নতা প্রকাশ করেছেন পরিবেশবাদীরা। সূত্র : বিবিসি 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা