× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঈদের আগে ১০ দিন দোকান রাত ১০টা পর্যন্ত খোলা

প্রতিদিনের বাংলাদেশ ডেস্ক

প্রকাশ : ২৩ জুন ২০২২ ১৮:৪৫ পিএম

ঈদের আগে ১০ দিন দোকান রাত ১০টা পর্যন্ত খোলা

আসন্ন কোরবানির ঈদ উপলক্ষে জনসাধারণের সুবিধার্থে ঈদের আগের ১০ দিন দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে  সরকার। 

বিদ্যুৎ-গ্যাস সাশ্রয়ে রাত ৮টার পর এখন দোকান বন্ধ রাখা হলেও ব্যবসায়ীদের দাবির মুখে এই ছাড় দিয়েছে সরকার।

বুধবার (২২ জুন) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আসন্ন কোরবানির ঈদ উপলক্ষে জনসাধারণের সুবিধায় সরকার বিশেষ অবস্থা বিবেচনায় আগামী ১ জুলাই থেকে ১০ জুলাই দোকানপাট, মার্কেট, বিপণি বিতান বন্ধের সময় সাময়িক পরিবর্তন করে রাত ৮টার পরিবর্তে রাত ১০টা করেছে।

যার অর্থ ১০ জুলাইয়ের পর আগের মতোই রাত ৮টার মধ্যে সব দোকানপাট বন্ধ করতে হবে।

গ্যাস, বিদ্যুতের সাশ্রয়ের উদ্দেশ্যে শ্রম আইন অনুযায়ী সোমবার (২০ জুন) থেকে সারাদেশে রাত ৮টার মধ্যে দোকানপাট, মার্কেট, বিপণি বিতান বন্ধের সিদ্ধান্ত কার্যকর হয়েছে।

প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে শ্রম মন্ত্রণালয়ে এক আন্তঃমন্ত্রণালয় বৈঠকে ওই সিদ্ধান্ত হয়েছিল।

এরপর ব্যবসায়ীদের পক্ষ থেকে ঈদ উপলক্ষে বিপণি বিতানগুলো রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি তোলা হয়েছিল।

দোকান মালিক সমিতি বৈঠকেই সেই দাবি জানালে তা বিবেচনার কথা বলেছিলেন শ্রম প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা