× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চীনের বিখ্যাত বিলিয়নিয়ার নিখোঁজ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৩ ২০:৫৬ পিএম

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৩ ২১:১৭ পিএম

বাও ফ্যান। ছবি: সংগৃহীত

বাও ফ্যান। ছবি: সংগৃহীত

চীনের বিখ্যাত বিলিয়নিয়ার বাও ফ্যানকে কয়েক দিন ধরে খোঁজ পাওয়া যাচ্ছে না। ফ্যানের বিনিয়োগ প্রতিষ্ঠান চায়না রেনেসাঁ হোল্ডিংস বৃহস্পতিবার এ কথা জানিয়েছে। এ ঘটনায় সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত সরকার কোনো মন্তব্য করেনি। 

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) চায়না রেনেসাঁ হোল্ডিংস জানায়, বাও ফ্যানকে কয়েক দিন ধরে খোঁজে পাওয়া যাচ্ছে না। বাণিজ্য সংশ্লিষ্ট কোনো কাজে তিনি কোথাও গিয়েছেন কিনা, সে বিষয়েও আমাদের হাতে কোনো তথ্য নেই। 

বৃহস্পতিবারের ঘোষণার পর রেনেসাঁ হোল্ডিংসের শেয়ার দর শুক্রবার কমেছে বলে উল্লেখ করা হয়েছে বিবিসির এক প্রতিবেদনে। তবে কমে কততে নেমেছে সে বিষয়ে প্রতিবেদনটিতে কিছু উল্লেখ করা হয়নি। 

ফ্যান সম্পর্কে আরও জানতে বিবিসির তরফে রেনেসাঁ হোল্ডিংসের সঙ্গে যোগাযোগ করা হলে প্রতিষ্ঠানটির কর্মকর্তারা মন্তব্য করতে রাজি হননি। বরং হংকং স্টক এক্সচেঞ্জের নোটিসে চোখ রাখতে পরামর্শ দেওয়া হয়েছে। 

চীনে বিখ্যাত ব্যবসায়ীরা সরকারের কোপানলে পড়া নতুন কোনো ঘটনা নয়। ২০১৫ সালে ফোসান গ্রুপের প্রতিষ্ঠাতা গাও গোয়াংচেং কয়েক দিনের জন্য নিখোঁজ ছিলেন। 

২০১৭ সালে চীনা বংশোদ্ভূত ব্যবসায়ী সিয়াও জিয়াংহোয়াও কিছু দিনের জন্য নিখোঁজ ছিলেন। দুর্নীতির অভিযোগে ২০২২ সালে তাকে জেলে পাঠানো হয়েছে। 

২০২০ সালে চীনভিত্তিক বহুজাতিক প্রযুক্তি কোম্পানি আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মাও তিন মাস জনসমক্ষে আসেননি।

সূত্র : বিবিসি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা