প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৩ ১৯:৩২ পিএম
ফটো সংগৃহীত
দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্টিজ(এফবিসিসিআই) এর বর্তমান কমিটির মেয়াদ বাড়ল তিন মাস। ফলে বতর্মান কমিটি চলতি বছরের ১৯ আগস্ট পর্যন্ত দায়িত্ব পালন করবে।
এফবিসিসিআই এর বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়ার কাথা ছিল চলতি বছরের মে মাসে। নিয়ম অনুসারে প্রতিটি কমটি দুই বছরের জন্য দায়িত্ব গ্রহণ করবে। কিন্তু চলতি বছরের মার্চে বিজনেস সম্মেলনের কারণে কমিটির মেয়াদ বাড়াতে হয়েছে। গত ২৬ জানুয়ারি এফবিসিসিআই এর বর্তমান কমিটির মেয়া বাড়ানোর জন্য বাণিজ্য মন্ত্রণালয়ে আবেদন করে সংগঠনটি। এরইমধ্য তাদের আবেদন মঞ্জুর করেছে বাণিজ্য মন্ত্রণালয়।
২০২১ সালের ৯ মে বিনা প্রতিদ্বন্দিতায় ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর প্রেসিডেন্ট নির্বাচিত হন বেঙ্গল গ্রুপের ভাইস চেয়ারম্যান মো. জসিম উদ্দিন। আর সিনিয়র সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন রংপুর চেম্বারের মোস্তফা আজাদ চৌধুরী বাবু। এছাড়া সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আমিনুল হক শামীম, সালাউদ্দিন আলমগীর ও এম এ রাজ্জাক খান। অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে তিনজন সহ-সভাপতি হলেন— এম এ মোমেন, মো. আমিন হেলালী ও হাবিব উল্লাহ ডন।