× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কোটি ডলার নিরাপত্তা ভাতা বেড়েছে জাকারবার্গের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:২৯ পিএম

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:৩৪ পিএম

ফটো সংগৃহীত

ফটো সংগৃহীত

ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ ও তার পরিবারের সদস্যদের নিরাপত্তা ভাতা বাড়িয়েছে মেটা। আগের ৪০ লাখ ডলারের ভাতার সঙ্গে এবার যুক্ত হচ্ছে আরও ১ কোটি ডলার। ফলে এখন থেকে নিরাপত্তা ভাতা বাবদ জাকারবার্গকে ১ কোটি ৪০ লাখ ডলার প্রদান করবে মেটা। 

যদিও চলতি বছরের শুরুতে খরচ কমিয়ে কার্যক্রম বাড়ানোর বছর হিসেবে ঘোষণা দেয় মেটা। বর্তমান সময়ের সার্বিক পরিস্থিতি বিবেচনায় জাকারবার্গ ও তার পরিবারের নিরাপত্তা খরচ জোগাতে ভাতা বৃদ্ধি আবশ্যকীয় ছিল বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। 

তবে নিরাপত্তা ভাতা বাড়ানোর ঘোষণাটি এমন সময়ে দেওয়া হয়েছে যখন সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম ফেসবুক এবং ইনস্টাগ্রামের হাজার হাজার কর্মী ছাঁটাই করে সমালোচনার মুখে পড়েন জাকারবার্গ। 

৩৮ বছর বয়সি মার্ক জাকারবার্গ ফোর্বসের শীর্ষ ধনীর তালিকায় ১৬তম স্থানে আছেন। ২০২১ সালে প্রায় ২ কোটি ৭ লাখ ডলার খরচ কমিয়েছে মেটা। তবে এখনও গত বছরের প্রদানকৃত বেতনের তালিকা প্রকাশ করেনি প্রতিষ্ঠানটি। গত সপ্তাহে দ্য ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়, প্রতিষ্ঠানটির চূড়ান্ত খরচের হিসাব প্রকাশ হতে সময় লাগবে। কারণ চলতি বছরে নতুন করে আরও কর্মী ছাঁটাই করতে পারে মেটা।

সূত্র: রয়টার্স


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা