× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডিএসইতে এপিআই ইউএটি চালুর চুক্তি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:০০ পিএম

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:০১ পিএম

 প্রবা ফটো

প্রবা ফটো

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই), ক্যাল সিকিউরিটিজ লিমিটেড ও ডিরেক্টএফএনের সঙ্গে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস (এপিআই) ইউজার একসেপট্যান্স টেস্টিং (ইউএটি) চালুকরণের ত্রিপাক্ষিক চুক্তিনামা হস্তান্তর করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদার ক্যাল সিকিউরিটিজের কাছে হস্তান্তর করেন। ডিএসইর প্রোডাক্ট অ্যান্ড মার্কেট ডেভেলপমেন্ট বিভাগের তত্ত্বাবধানে এ চুক্তিটি হয়।

অনুষ্ঠানে ক্যাল সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক দেশান পুষ্পরাজ, ডিএসইর প্রধান আর্থিক কর্মকর্তা সাত্তিক আহমেদ শাহ্, ভারপ্রাপ্ত প্রধান প্রযুক্তি কর্মকর্তা মো. তারিকুল ইসলাম, সিনিয়র মহাব্যবস্থাপক ও কোম্পানি সচিব মোহাম্মদ আসাদুর রহমান, সিনিয়র ম্যানেজার কামরুন নাহার এবং ক্যাল সিকিউরিটিজের প্রধান নির্বাহী কর্মকর্তা রাজেশ সাহা, প্রধান পরিচালন কর্মকর্তা জোবায়ের মহসিন কবিরসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা