অনলাইনে ফি চার্জ পরিশোধে
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৩ ২০:২৪ পিএম
আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৩ ২১:০৫ পিএম
অনলাইনে ফি চার্জ পরিশোধে সোনালী ব্যাংক ও সরকারি বাঙলা কলেজের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। ছবি : সংগৃহীত
সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে শিক্ষার্থীদের কাছ থেকে বেতন, বিবিধ ফি ও চার্জ আদায়ের লক্ষ্যে সোনালী ব্যাংক লিমিটেড ও সরকারি বাঙলা কলেজের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) কলেজ মিলনায়তনে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন সোনালী ব্যাংকের মিরপুর প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ শাহবীর ও বাঙলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. ফেরদৌসী খান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সুভাষ চন্দ্র দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের জেনারেল ম্যানেজার মো. মনিরুজ্জামান, মো. আরশাদ হোসেন ও কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. জাহাঙ্গীর হোসেন। এ সময় ব্যাংকের অন্যান্য নির্বাহী-কর্মকর্তারা এবং কলেজের শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চুক্তির ফলে বাঙলা কলেজের শিক্ষার্থীরা ঘরে বসে অনলাইনে সোনালী পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে যাবতীয় ফি ও চার্জ পরিশোধ করতে পারবেন।