× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঝুঁকির মুখে ব্যবসা, রাজস্ব বোর্ডকে চিঠি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৩ ২২:৪২ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

নজরদারিতে রাখার পর চট্টগ্রাম বন্দর থেকে আমদানিকৃত চালান খালাস করতে প্রচুর সময় খরচ হচ্ছে। নজরদারির অধীনে প্রতিটি চালান কাস্টমস গোয়েন্দা এবং তদন্ত অধিদপ্তর ও অডিট, ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চের (এআইআর) মাধ্যমে শতভাগ পরীক্ষা করানো হয়। 

ফলে উৎপাদন প্রক্রিয়ায় কাঁচামালের অসম ও বিলম্বিত সরবরাহ উৎপাদনকে বাধাগ্রস্ত করছে। বিদেশি গ্রাহকদের বেঁধে দেওয়া সময়ের মধ্যে চালানের প্রতিশ্রুতি পূরণ করাও অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। বর্তমান ও সম্ভাব্য অর্ডারগুলো হারানোর হুমকির কারণে ব্যবসা করাই ঝুঁকির মুখে পড়েছে।

জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) পাঠানো এক চিঠিতে এসব কথাই তুলে ধরেছে অ্যাক্টর স্পোর্টিং লিমিটেড। প্রতিষ্ঠানটি ১৯৯৬ সাল থেকে ঢাকা ইপিজেডে ব্যবসা পরিচালনা করে আসছে। প্রতিষ্ঠানটিতে প্রায় দুই হাজার কর্মী কাজ করছেন। এ ছাড়া সাউথ চায়না ব্লিচিং অ্যান্ড ডায়িং ফ্যাক্টরি লিমিটেড, গোডিটেক্স লিমিটেড, গোল্ডটেক্স গার্মেন্টস লিমিটেড ও গ্লোবাল অ্যাটায়ার লিমিটেড নামের চারটি সিস্টার কনসার্ন প্রতিষ্ঠানে আরও আট হাজার কর্মী নিয়োজিত আছেন।

জানা গেছে, কাটিং অবজারভেশনসহ প্রতিষ্ঠানটির ওপর প্রয়োগ করা সব শর্ত উৎপাদন প্রক্রিয়াকে যথেষ্ট ধীরগতির করে দিয়েছে। উৎপাদন প্রক্রিয়ায় অগ্রহণযোগ্য বিলম্বের কারণে বর্তমানে প্রতিষ্ঠানটির বিদ্যমান গ্রাহকরা অসন্তুষ্ট এবং নতুন অর্ডার দিচ্ছেন না।

এমতাবস্থায় অপারেশনের ওপর প্রয়োগ করা নজরদারি প্রত্যাহার এবং আমাদের স্বাভাবিক প্রক্রিয়া পর্যবেক্ষণ করে আমদানিকৃত চালান থেকে স্বাভাবিকভাবে খালাস করার অনুরোধ জানিয়েছে প্রতিষ্ঠানটি। চিঠিতে জানানো হয়, জাতীয় অর্থনীতিতে অবদান এবং বিপুলসংখ্যক নাগরিকের কর্মসংস্থান বিবেচনায় ব্যবসায় টিকে থাকার অনুরোধ জানিয়েছে প্রতিষ্ঠানটি।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা