× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পিএলআই এএমএল ফান্ডের খসড়া অনুমোদন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৩ ২২:৩২ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বে-মেয়াদী মিউচুয়াল ফান্ড পিএলআই এএমএল ফার্স্ট ইউনিটের খসড়া প্রসপেক্টাস অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন।  বুধবার (১৫ ফেব্রুয়ারি)  কমিশনের ৮৫৬তম সভায় এ অনুমোদন দেওয়া হয়।

বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম এতে সভাপতিত্ব করেন।

সভাশেষে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তিতে এসব জানানো হয়। ফান্ডটির প্রাথমিক লক্ষ্যমাত্রা হচ্ছে ৫০ কোটি টাকা। এর মধ্যে উদ্যোক্তা ‘পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানি ২৫ কোটি টাকা প্রদান করেছে এবং বাকি ২৫ কোটি টাকা সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে উত্তোলন করা হবে। 

ফান্ডটির ইউনিট প্রতি অভিহিত মূল্য ১০ টাকা। সম্পদ ব্যবস্থাপক হিসেবে থাকছে ‘পিএলআই অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড’। ফান্ডের ট্রাস্টি এবং কাস্টডিয়ান হিসেবে কাজ করছে যথাক্রমে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড এবং ব্রাক ব্যাংক লিমিটেড।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা