× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভারতে বড় বিনিয়োগে যাচ্ছে নিসান ও রেনল্ট

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:০৯ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ভারতের অটোমোবাইল শিল্পে ৬০ কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা করেছে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান রেনল্ট এবং নিসান। দেশটির বৃহত্তম গাড়ির বাজারে আধিপত্য বজায় রাখতে যৌথভাবে ছয়টি নতুন মডেল আনার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠান দুটি। 

জাপানের নিসান ও ফ্রান্সের রেনল্ট গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলো বৈদেশিক বাণিজ্যের মাধ্যমে তাদের কোম্পানির শেয়ারের দরপতন ঠেকাতে এ পরিকল্পনা গ্রহণ করেছে। এ বিষয়ে সংবাদ সম্মেলনে ভারতের নিসানের চিফ অপারেটিং অফিসার অশ্বানি গুপ্তা বলেন, ‘৬০ কোটি ডলারের বিনিয়োগ শুধু পণ্য উৎপাদনের জন্য নয় বরং ভারতের বৃহত্তম বাজার ধরতে আধুনিক প্রযুক্তি ইলেকট্রিক ভেহিকেল (ইভি) বা বৈদ্যুতিক গাড়ির নির্মাণ করা হবে।’ 

ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম গাড়ির বাজার উল্লেখ করে বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলো এক বিবৃতিতে জানিয়েছে, ভারতে সম্মিলিত কারখানায় গাড়ির ডিজাইন, কম্পোনেন্ট এবং ইঞ্জিনিয়ারিংয়ে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে যৌথভাবে নির্মাণ করা হবে। প্রত্যেক প্রতিষ্ঠান তিনটি নতুন মডেলের গাড়ি তৈরি করবে। ভারতে বাজারে প্রথম হওয়ায় গ্রাহকদের আকৃষ্ট করতে দুটি মডেল ইভি এবং বাকি স্পোর্টস ইউটিলিটি বা স্পোর্টস কার নির্মাণ করা হবে। দক্ষিণ ভারতের চেন্নাইতে যৌথ মালিকানাধীন গাড়ির প্ল্যান্টে সকল গাড়ি নির্মাণ করা হবে। সেখানে গবেষণা ও উন্নয়ন কেন্দ্রও রয়েছে। 

চেন্নাই প্ল্যান্টে বছরে প্রায় ৫ লাখ গাড়ি তৈরি করা যায়। তবে গত বছর ভারতের বাজারে রেনো মাত্র ৮৭ হাজার এবং নিসান ৩৫ হাজার গাড়ি বিক্রি করেছে। বাজার বিশ্লেষণী প্রতিষ্ঠান এসঅ্যান্ডপি গ্লোবাল মোবিলিটি জানায়, ভারতের বাজারে গত বছর গাড়ির বিক্রি ২৩ শতাংশ বেড়ে ৪৪ লাখে পৌঁছেছে, যা জাপানের বাজারকেও ছাড়িয়ে গেছে। সূত্র: জাপান টাইমস

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা