× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডলার আরও শক্তিশালী হলো

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:৩৫ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ডলারের বিপরীতে জাপানি মুদ্রা ইয়েনসহ ইউরো ও স্টার্লিংয়ের মান কমেছে। ফলে তৎপর হয়ে উঠেছে সংশ্লিষ্ট দেশের কেন্দ্রীয় ব্যাংক। এদিকে জাপান কয়েকদিনের মধ্যেই নতুন গভর্নর পেতে যাচ্ছে। 

গত সোমবার ইয়েন, ইউরো ও স্টার্লিংসহ প্রধান ছয় মুদ্রার বিপরীতে ডলারের মান শূন্য দশমিক ১৮ শতাংশ বেড়ে ১০৩ দশমিক ৬৫-তে পৌঁছে, যা গত ৬ জানুয়ারির পর সর্বোচ্চ।

যদিও প্রধান মুদ্রাগুলোর বিপরীতে ডলারের বিনিময় মূল্য পাঁচ সপ্তাহের সর্বোচ্চে দাঁড়িয়েছে। ভোক্তা মূল্যসূচক নিয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশের আগে ফেডারেল রিজার্ভের (ফেড) কঠোর মুদ্রানীতির কারণে সোমবার থেকে শক্তিশালী হয়ে ওঠে ডলার। 

ব্যাংক অব জাপান (বিওজে) যখন নতুন গভর্নর নিয়োগে যাচ্ছে, তখন বড় অঙ্কের পতন হয়েছে জাপানি ইয়েনের মানে। নতুন গভর্নর বর্তমান নীতিগত অবস্থান সমর্থন করেন বলে সামনের দিনগুলোয় বড় কোনো পরিবর্তন আশা করছে না বাজার।

ডলারের বিপরীতে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড ডলারের পাশাপাশি পাউন্ড স্টার্লিংয়েরও বিনিময় মূল্য কমেছে। 

চলতি মাসের শুরুতে প্রকাশিত প্রতিবেদনে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের শ্রমবাজার প্রত্যাশার চেয়েও বেশ শক্তিশালী। এদিকে গতকাল ভোক্তা মূল্য সূচক (সিপিআই) উপাত্ত প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। সূত্র : রয়টার্স


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা