× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গ্রাহকের দাবি পূরণ না করায় পিছিয়ে বীমা খাত : শেখ কবির

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৩ ২১:৩৫ পিএম

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৩ ২২:৫০ পিএম

শেখ কবির। ফাইল ছবি

শেখ কবির। ফাইল ছবি

বীমায় পিছিয়ে থাকার কারণ কিন্তু একটাই, তা হলো বীমা দাবি সময়মতো পান না গ্রাহকরা। মরে গেলেও দাবি মেটায় না কোম্পানিগুলো। সোমবার (১৩ ফেব্রুয়ারি) ঢাকা ক্লাবে আগামী ১ মার্চ অনুষ্ঠিতব্য জাতীয় বীমা দিবসের প্রস্তুতি সভায় এসব বলেন বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ কবির হোসেন। 

বীমা দাবি মেটাতে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বীমা পরিবারের সদস্য ছিলেন। সেই হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বীমা পরিবারের সদস্য। এই পরিবারের সদস্যদের সম্মান যেন কোনোভাবেই ক্ষুণ্ন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।’ 

শুধু আস্থাহীনতার কারণে বিশ্বের অনেক দেশের চেয়ে বাংলাদেশের বীমা খাত অনেক পিছিয়ে। পার্শ্ববর্তী দেশ ভারত ও শ্রীলঙ্কায় বীমার গ্রাহক বেশি। দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য বীমার পরিধি বাড়াতে হবে, এর কোনো বিকল্প নেই বলেও জানান শেখ কবীর। 

তা ছাড়া যে প্রতিষ্ঠান সবচেয়ে বেশি বীমা দাবি সময়মতো পরিশোধ করেছে, সে প্রতিষ্ঠানকে এবার বীমা দিবসে পুরস্কার দেওয়ার ঘোষণা দেন অ্যাসোসিয়েশনের সভাপতি। এই পুরস্কার প্রদান করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আগামী ১ মার্চ অনুষ্ঠিতব্য জাতীয় বীমা দিবস অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি সভায় অংশ নেন জীবন বীমা কোম্পানির চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তারা। এ সময় বীমা কোম্পানির মালিকরাও বীমা দাবি দ্রুত দেওয়ার প্রতিশ্রুতি দেন। সেই সঙ্গে তুলে ধরেন তাদের সমস্যা ও সম্ভাবনার বিভিন্ন বিষয়।

এ সময় মেটলাইফের প্রধান নির্বাহী কর্মকর্তা আলা আহমদ জানান, গ্রাহকদের আস্থা অর্জন করতে হলে সময়মতো বীমা দাবি পূরণ করতে হবে। সুশাসনকে প্রাধান্য দিলে এগিয়ে যাবে যেকোনো বীমা কোম্পানি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা