× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইলেকট্রনিকস পণ্যে আমাজনের ছাড়

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৩ ১৯:৫৬ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

উৎসব এলেই ক্রেতা টানতে ব্যবসাপ্রতিষ্ঠানগুলো পণ্যের ওপর মূল্যছাড়ের ঘোষণা দেয়। ফলে অল্প সময়ের মধ্যে প্রচুর পণ্য বিক্রি হয়। এ লক্ষ্যে ভালোবাসা দিবস উপলক্ষে বড় মূল্যছাড় দিয়েছে আমাজন। পণ্যের ওপর সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত মূল্যছাড় দিচ্ছে প্রতিষ্ঠানটি। 

আমাজনের ইকো ডট স্মার্ট স্পিকার, ফায়ার ট্যাবলেট, কিন্ডল, ফায়ার টিভি স্টিক, দ্য রিং ডোরবেল এবং অন্যান্য পণ্যের ওপর এসব মূল্যছাড় দেওয়া হচ্ছে। নতুন কিন্ডল ট্যাবের দাম ছিল প্রায় ১০০ ডলার, যা এখন ৭৫ ডলারে পাওয়া যাচ্ছে। বর্তমানে ফায়ার এইচডি ১০ ট্যাবলেট নতুন পণ্য বিক্রি হচ্ছে ১০০ ডলারে। মূল্যছাড়ের আগে যা বিক্রি হতো ১৫০ ডলারে। সর্বাধিক বিক্রীত দ্য রিং ডোরবেলের দাম ছিল ১০০ ডলার, বর্তমানে এটি পাওয়া যাচ্ছে ৭০ ডলারে। 

২০২২ সালে বাজারে আসা আমাজনের বিজ্ঞাপনমুক্ত নতুন কিন্ডল এসেন্সিয়াল বান্ডেলে ২৭ শতাংশ বা ৪৬ ডলার ছাড় দিয়েছে। এ সংস্করণটি বেছে নিলে লেখার সময় বিজ্ঞাপন আসবে না, ফলে দ্রুততম সময়ের ভেতর লেখা সম্ভব হবে। কিন্ডল এসেন্সিয়াল বান্ডেল ২০২২ সালের মডেলটিতে রয়েছে ৬ ইঞ্চি ডিসপ্লে, চোখের আরামের জন্য অ্যান্টি-গ্লেয়ার ৩০০ পিপিআই রেজল্যুশন ডিসপ্লে, ১৬ জিবি স্টোরেজ, ব্লুটুথ এবং ওয়াই-ফাই সংযোগের সুবিধা রয়েছে। আমাজন জানিয়েছে কিন্ডল এসেন্সিয়াল এক চার্জে প্রায় ছয় সপ্তাহের ব্যাটারি সাপোর্ট পাওয়া যায়। এ প্যাকেজের সঙ্গে একটি কভার এবং পাওয়ার অ্যাডাপ্টারও রয়েছে। 

সূত্র: টাইমস অফ ইন্ডিয়া  


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা