× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দুবাই আবাসন খাতে এক সপ্তাহের রেকর্ড আয় ২৮০ কোটি ডলার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৩ ২২:১৮ পিএম

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৩ ২২:১৯ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

দুবাইয়ের আবাসন ব্যবসায় সুদিন ফিরেছে। গত এক সপ্তাহে সেখানে প্রায় ২ হাজার ৭৮৫টি জমি কেনাবেচা থেকে আয় হয়েছে ২৮০ কোটি ডলার, যা নতুন রেকর্ড সৃষ্টি করেছে।

দেশটির ভূমি বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, এ সময়ে ৩১১টি প্লট বিক্রি হয়েছে ৫৪ কোটি ৫০ লাখ ডলারের বিনিময়ে। মোট ১ হাজার ৯৯৯টি অ্যাপার্টমেন্ট এবং ভিলা বিক্রি হয়েছে ১২০ কোটি ডলারে।

সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া তিনটি জমির মধ্যে ওয়াদি আল সাফার একটি প্লটের দাম পড়েছে ২ কোটি ১২ লাখ ডলার। উম সুকিমের একটির দাম ১ কোটি ৫০ লাখ ডলার এবং পাম জুমেইরাহর আরেকটি জমি বিক্রি হয়েছে ১ কোটি ৩৬ লাখ ডলারে। 

শীর্ষ তিনটি অ্যাপার্টমেন্টের মধ্যে পাম জুমেইরাতে একটি ভিলা বিক্রি হয়েছে ৫ কোটি ডলারে, বিজনেস বেতে একটি অ্যাপার্টমেন্ট বিক্রি হয়েছে ৪ কোটি ২৫ লাখ ডলারে এবং আল ওয়াসলের একটি অ্যাপার্টমেন্ট বিক্রি হয়েছে ৩ কোটি ১০ লাখ ডলারে। 

দুবাইয়ের আরও একটি জনপ্রিয় আবাসিক এলাকা আল হেবিয়াহতেও চলতি সপ্তাহে ১৩০টি অ্যাপার্টমেন্ট থেকে ১০ কোটি ৯০ লাখ ডলার মূল্যের সম্পত্তি বিক্রি হয়েছে। আরেক আবাসিক এলাকা আল ইউফ্রাহতে ৫১টি অ্যাপার্টমেন্ট বিক্রি হয়েছে ৮ কোটি ২১ ডলারে। জেবেল আলী আবাসিক এলাকায় ২৩টি অ্যাপার্টমেন্টের বিক্রয় মূল্য দাঁড়িয়েছে ৩ কোটি ৩৭ লাখ ডলার। এদিকে এক সপ্তাহ বন্ধক রাখা ৮৮টি সম্পত্তির মূল্য দাঁড়িয়েছে ৯৪ কোটি ৮০ লাখ ডলার।সূত্র: অ্যারাবিয়ান বিজনেস


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা