× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলাদেশ বিজনেস সামিটে অংশ নেবে চীনের ব্যবসায়ী প্রতিনিধি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৩ ২২:৩২ পিএম

 ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

চীন থেকে উচ্চ পর্যায়ের সরকারি কর্মকর্তা এবং ব্যবসায়ী প্রতিনিধি দল বাংলাদেশ বিজনেস সামিটে অংশ নেবেন বলে আশ্বস্ত করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) চীনা দূতাবাসে রাষ্ট্রদূতের সঙ্গে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের প্রতিনিধি দল সৌজন্য সক্ষাৎ করতে গেলে এমন কথা জানান রাষ্ট্রদূত। আসন্ন বাংলাদেশ বিজনেস সামিটে সবুজ শিল্প, আইসিটি এবং খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পকে বিশেষ গুরুত্ব দেওয়ার পরামর্শ দেন তিনি। পাশাপাশি দু’দেশের ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের নিয়ে বিটুবি এবং নেটওয়ার্কিং সেশনের ব্যবস্থা রাখার সুপারিশ করেন।

এ সময় এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন জানান, এ সম্মেলনের মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক, বাণিজ্য এবং বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরতে জাতীয় ও বৈশ্বিক ব্যবসায়ী নেতা, বিনিয়োগকারী, নীতিনির্ধারক, বাজার বিশ্লেষকদের আমন্ত্রণ জানানো হয়েছে। যেখানে অংশগ্রহণের মাধ্যমে দেশের সম্ভাবনাময় বিনিয়োগ ক্ষেত্রগুলোর বিষয়ে তথ্য-উপাত্ত আহরণ এবং বিশ্লেষণের সুযোগ পাবেন উদ্যোক্তারা। সামিটে সফররত চীনা ব্যবসায়ীদের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরের আগ্রহ প্রকাশ করেন এ ব্যবসায়ী নেতা।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের সিনিয়র সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু, সহ-সভাপতি এম এ মোমেন।

এদিকে, বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত ও প্রতিনিধি দলের প্রধান চার্লস হোয়াইটলির সঙ্গে সাক্ষাৎ করেন এফবিসিসিআই প্রতিনিধি দল।

ইইউর উচ্চপদস্থ কর্মকর্তা ও ব্যবসায়িক প্রতিনিধিদেরও বাংলাদেশ বিজনেস সামিটে অংশগ্রহণের আমন্ত্রণ জানান এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন। এ সময় ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি আশ্বস্ত করেছেন যে ইউরোপীয় ইউনিয়নের মহাপরিচালক সম্মেলনে অংশ নিতে পারেন।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা