× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রকমারি ফুডের যাত্রা শুরু

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৩ ১৭:৪৮ পিএম

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৩ ১৭:৫১ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

নিরাপদ খাদ্যের প্রতিশ্রুতি দিয়ে যাত্রা শুরু করলো ‘রকমারি ফুড’। গতকাল বৃহস্পতিবার রাজধানীর পন্থপথে প্রতিষ্ঠানটির আউটলেট উদ্বোধনের মাধ্যমে সেবায় নতুন মাত্রা যোগ করেছে। এর আগে ২০২১ সাল থেকে ই-কমার্স প্ল্যাটফর্মে তাদের পন্য পাওয়া যেতো। তবে এখন থেকে নিরাপদ নিত্যপ্রয়োজনীয় পণ্যের সমাহর নিয়ে প্রতিষ্ঠানটি গ্রাহকদের সরাসরি ও ই-কমার্স দুই প্ল্যাটফর্মেই সমানভাবে সেবাদান শুরু করেছে।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি)  সকালে আউটলেটটি উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ কমার্স ব্যাংকের এমডি ও সিইও মো: তাজুল ইসলাম, উপ-ব্যবস্থাপনা পরিচালক ড.মো: আব্দুল কাদের, রকমারি ফুডের এমডি ফারুক আহমদ চৌধুরী এবং ধানমন্ডি মসজিদের খতিব মুফতি সাইফুল ইসলাম প্রমুখ।

প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, রকমারি ফুডের আউটলেট এবং ই-কমার্স প্ল্যাটফর্মে প্রায় সব ধরণের খাদ্য সামগ্রীই পাওয়া যাচ্ছে। তবে এরমধ্যে ফাইবার সমৃদ্ধ কাটারি নাজির চাল, বিভিন্ন রকমের ফাইবার সমৃদ্ধ লাল চাল, নিজস্ব খামার থেকে সংগৃহীত তরল দুধ, সেইফ ডিম, বিভিন্ন রকমের বাদাম, হোমমেড আচার, বিভিন্ন রকমের মশলা গুঁড়া, নিজস্ব মৌয়াল দ্বারা সংগৃহীত মধু, নিজস্ব তত্তাবধানে ভাঙ্গানো ভেষজ গুঁড়া এবং ঘানিতে ভাঙ্গানো সরিষার তেল।

রকমারি ফুড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমদ চৌধুরী বলেন, আমাদের লক্ষ্য হচ্ছে ন্যায্য মূল্যে সর্বোচ্চ মান নিশ্চিত করে কাস্টমারদের বাজারে সহায়তা করা। ক্রেতার সন্তুষ্টি অর্জনই আমাদের মিশন। শুরু থেকেই খাদ্যদ্রব্যের উৎপাদন সূত্র থেকে গ্রাহকদের ঘরের দরজায় পৌঁছানো পর্যন্ত বিশুদ্ধতা নিশ্চিতে নিয়োজিত আমরা। পণ্যগুলো স্বাস্থ্যবিধি মেনে নিজস্ব মোড়কজাত করন ব্যবস্থার মাধ্যমে এমনভাবে প্যাকেজিং করি যাতে গ্রাহকদের ব্যবহারের জন্য সুবিধাজনক হয়। আমাদের সাপ্লাই চেইন সতর্কভাবে পর্যবেক্ষণ করি। বর্তমানে আমাদের পণ্য তালিকায় ২৫০ এরও বেশি পণ্য রয়েছে। আগামী দিনে এই পণ্য তালিকা আমরা ক্রমাগত বিস্তারিত করবো যাতে গ্রাহকরা প্রয়োজনীয় সব খাদ্য সামগ্রী এক ঠিকানায় খুঁজে পান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা