প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৩ ১৯:৩৪ পিএম
আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৩ ১৯:৪৪ পিএম
ডোমিনো’জ পিৎজা’র ১৪তম স্টোর এখন বাসাবোতে। প্রবা ফটো
বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় পিৎজা চেইন ডোমিনো’জ পিৎজার ১৪তম স্টোর আউটলেট উদ্বোধন করা হয়েছে। বুধবার (৮ ফেব্রুয়ারি) ঢাকার বাসাবোতে নতুন এ আউটলেট উদ্বোধন করা হয়।
এ সময় ডোমিনো’জ বাংলাদেশের ম্যানেজমেন্ট টিম ও অন্যান্য অংশীদারদের সঙ্গে উপস্থিত ছিলেন ‘আপন ফাউন্ডেশনের’ ছাত্র-ছাত্রীরা।
বাংলাদেশে ডোমিনো’জ পিৎজা চালু হওয়ার পর থেকেই সুস্বাদু খাবারের পাশাপাশি মাত্র ৩০ মিনিটেই খাবার পৌঁছে দিচ্ছে গ্রাহকদের কাছে।
পাইপিং হট পিৎজা, গার্লিক ব্রেড, চকো লাভা কেক ছাড়াও অন্যান্য সুস্বাদু খাবার ও ডেজার্ট সরবরাহ করতে ডোমিনো’জ পিৎজা সর্বদা সচেষ্ট।
উদ্বোধনী অনুষ্ঠানে জুবিল্যান্ট ফুড ওয়ার্কস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৌমিল মেহতা বলেন, ‘ডোমিনো’জ পিৎজা খুব দ্রুতই বাংলাদেশে সম্প্রসারিত হচ্ছে এবং বাসাবোতে আমাদের স্টোর খোলার জন্য আমরা অনেক গর্বিত। এটি ঢাকায় আমাদের ১৪তম স্টোর। এই নতুন স্টোরটি থেকে অর্ডার করার ৩০ মিনিটের মধ্যেই বাসাবো, তিলপাপাড়া, গোড়ান, এবং বনশ্রীর কিছু অংশে ডোমিনো’জ পিৎজা ডেলিভারি করা হবে। ডোমিনো’জ পিৎজার প্রতি ভালোবাসা ও সমর্থনের জন্য আমরা ভোক্তাদের আন্তরিক ধন্যবাদ জানাই। আমাদের বাসাবো স্টোরে সবাইকে স্বাগত জানাই।’
বাসাবোতে অল্প সময়ের মধ্যেই হট এবং ফ্রেশ পিৎজা ডেলিভারি পেতে ডোমিনো’জ পিৎজাই হবে গ্রাহকদের প্রথম পছন্দ । প্লে স্টোর থেকে ‘Domino’s Pizza Bangladesh’ অ্যাপটি ডাউনলোড করে খুব সহজেই হোম ডেলিভারির জন্য অর্ডার করতে পারবেন অথবা, m.dominos.com.bd ওয়েবসাইট থেকে সরাসরি অথবা, 16656 নম্বরে কল করেও অর্ডার করা যাবে। বর্তমানে ডাইন-ইন, ডেলিভারি এবং টেক-অ্যাওয়ে সেবার মাধ্যমে ঢাকার বিভিন্ন প্রান্তের পিৎজাপ্রেমীরা আমাদের সুস্বাদু পিৎজা উপভোগ করতে পারবেন।
বাসাবোসহ বর্তমানে ঢাকায় ডোমিনো’জ পিৎজার সর্বমোট ১৪টি আউটলেট আছে যা ধানমন্ডি, পান্থপথ, উত্তরা, বনানী, মোহাম্মদপুর, ওয়ারী, লক্ষ্মীবাজার, মিরপুর ১২, মিরপুর ২, খিলগাঁও, যমুনা ফিউচার পার্ক, ইস্কাটন এবং গুলশান ১ এ অবস্থিত।