× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডলার সংকট কমলেই এলসি খোলার অনুমতি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৩ ১৫:৩৬ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ডলার সংকট কমলেই ফল আমদানিতে এলসি (ঋণপত্র) খোলার অনুমোদন দেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। 

বুধবার (৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে কেবিনেট ডিভিশনের সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে তিনি সাংবাদিকদের এমন তথ্য দিয়েছেন। এতে সভাপতিত্ব করেন কৃষিমন্ত্রী ড.  মো. আব্দুর রাজ্জাক। 

রমজান সামনে রেখে পণ্যের দাম কমানোর কোনো পরিকল্পনা নেওয়া হয়েছে কিনা জানতে চাইলে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, কমানো না, প্রতিমাসেই টিসিবির জন্য আমাদের কিনতে হচ্ছে। রামজান সামনে রেখে একটু বেশি কিনতে হচ্ছে।

রোজায় সরবরাহ স্বাভাবিক থাকবে কিনা এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আজকের জন্য যেটা কেনা হয়েছে, সেটা টিসিবির। যা ওই এক কোটি মানুষকে দেয়া হবে। এটা তো আমরা নিয়মিত দিয়েই যাচ্ছি।’ এ সময়ে রমজানে কোনো সমস্যা অর্থাৎ পণ্য সংকট হবে না বলেও তিনি আশ্বাস দেন। 

রমজানে ফল আমদানিতে সমস্যা হচ্ছে, এলসি খোলা যাচ্ছে না, ফলের দাম দিনদিন বেড়ে যাচ্ছে। অথচ রোজায় ফলের চাহিদা থাকে ব্যাপক, এ বিষয়ে জানতে চাইলে তিনি জানান, ফল তো আমাদের দেশে প্রচুর হচ্ছে। এখন আমাদের দেখতে হচ্ছে যাতে বৈদেশি মুদ্রায় অতিরিক্ত চাপ না পড়ে। এছাড়া দেশে যে ফল উৎপাদন হচ্ছে, সেটিরও একটি মূল্য পাওয়া দরকার। যে জন্য এটি (এলসি) একটু রেসট্রিক্ট (সীমিত) করা হয়েছে। সময় ভালো হলেই খুলে দেয়া হবে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা