× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডলার এনডোর্সের আগে অনলাইনে যাচাই করার নির্দেশ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৩ ২১:৫১ পিএম

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৩ ২১:৫৭ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বিদেশ ভ্রমণের আগে পাসপোর্টের পাতা ও অনলাইনের তথ্য যাচাই করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কারণ এক বছরে সর্বোচ্চ ১২ হাজার ডলার বিদেশে নিয়ে যাওয়ার বৈধতা রয়েছে। কিন্তু নগদ ও কার্ডের মাধ্যমে নেওয়া ডলারের সামষ্টিক নির্ধারিত পরিমাণ অতিক্রম বন্ধের উদ্দেশ্যে এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে।  মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ অপারেশন ডিপার্টমেন্ট থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়েছে, পাসপোর্টের পাতায় পূর্ববর্তী এনডোর্সমেন্ট আবশ্যিকভাবে যাচাইয়ের পাশাপাশি উক্ত পাসপোর্টের বিপরীতে গ্রাহক কর্তৃক ব্যয়কৃত বৈদেশিক মুদ্রার পরিমাণ বাংলাদেশ ব্যাংকের অনলাইন টিএম ফর্ম মনিটরিং সিস্টেম (ওটিএফএমএস), ইন্টারন্যাশনাল কার্ড মনিটরিং সিস্টেম (আইসিএমএস) ও অনলাইন মানি চেঞ্জার মনিটরিং সিস্টেমে (ওএমসিএমএস) যাচাই করে বৈদেশিক মুদ্রা এনডোর্স করতে হবে। পূর্ববর্তী পাসপোর্ট নম্বরের (যদি থাকে) বিপরীতে একই বছর ব্যয় করা বৈদেশিক মুদ্রার পরিমাণ যাচাই করতে হবে। এই নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়েছে প্রজ্ঞাপনে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা