× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দুবাইয়ে পর্যটক বেড়েছে ৯৭ শতাংশ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৩ ১৫:২৫ পিএম

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৩ ১৮:৩৮ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

করোনা সংক্রমণ কমে যাওয়ায় পর্যটন খাতে সুদিন ফিরেছে সংযুক্ত আবর আমিরাতের দুবাইয়ে। সেখানে ২০২১ সালের তুলনায় ২০২২ সালে অর্থাৎ এক বছরের ব্যবধানে পর্যটক বেড়েছে ৯৭ শতাংশ বেশি। এ সময় ১ কোটি ৪০ লাখ পর্যটক দুবাই ভ্রমণ করেছে। 

ফলে করোনা মহামারির ধাক্কা থেকে শহরটির পর্যটন খাত যে ঘুরে দাঁড়িয়েছে সর্বশেষ উপাত্তে তা অনেকটাই স্পষ্ট হয়ে উঠেছে।

দুবাইয়ের অর্থ ও পর্যটন মন্ত্রণালয় (ডিইটি) প্রকাশিত সর্বশেষ উপাত্তে দেখা গেছে, ২০২২ সালে দুবাইয়ে ১ কোটি ৪৩ লাখ ৬০ হাজার বিদেশি পর্যটক এসেছে, যা ২০২১ সালের ৭২ লাখ ৮০ হাজারের চেয়ে প্রায় দ্বিগুণ। দুবাইয়ের পর্যটন খাত প্রায় মহামারি-পূর্ব মাত্রায় পুনরুদ্ধার হয়েছে। করোনা-পূর্ব ২০১৯ সালে ১ কোটি ৬৭ লাখ ৩০ হাজার পর্যটককে স্বাগত জানিয়েছিল শপিং ও পর্যটন নগরীটি।

পর্যটন খাত পুনরুদ্ধারে আঞ্চলিক ও বৈশ্বিক মান অতিক্রম করার ক্ষেত্রে আমিরাতের গৃহীত নীতি সুফল বয়ে এনেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ভ্রমণ ও ব্যবসায় পৃথিবীর শীর্ষ তিন শহরে জায়গা নেওয়ার রূপকল্প হাতে নিয়েছেন দুবাইয়ের শাসক ও ইউএইর প্রধানমন্ত্রী শেখ মুহাম্মদ বিন রশীদ আল মাকতুম। ২০৩৩ সালের মধ্যে এ লক্ষ্যমাত্রা পূরণের রূপকল্পের নাম দেওয়া হয়েছে দুবাই ইকোনমিক এজেন্ডা ডি৩৩। সূত্র : আরব নিউজ

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা