× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মামুনুর রশিদ মোল্লা সিভিসি ফাইন্যান্সের এমডি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৩ ১৭:২৯ পিএম

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৩ ১৮:১৩ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান সিভিসি ফাইন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে যোগ দিয়েছেন মো. মামুনুর রশিদ মোল্লা। ইতঃপূর্বে তিনি সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ছিলেন। সোমবার (৬ ফেব্রুয়ারি) সিভিসি ফাইন্যান্সের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

মামুনুর রশিদ মোল্লা বিগত তিন দশকের বেশি সময় ধরে বিভিন্ন ব্যাংকে কাজ করছেন। 

তিনি প্রাইম ব্যাংকের প্রতিষ্ঠাকালীন সদস্য হিসেবে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। অভিজ্ঞ এই ব্যাংকার শাখা ব্যবস্থাপক, আঞ্চলিক প্রধান ও বিভাগীয় প্রধান হিসেবে ন্যাশনাল ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, দ্যা প্রিমিয়ার ব্যাংক এবং প্রাইম ব্যাংকে কর্মরত ছিলেন। এ ছাড়াও তিনি বিভিন্ন ব্যাংকে আন্তর্জাতিক বিভাগ ও ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগে দায়িত্ব পালন করেছেন।

মামুনুর রশিদ মোল্লা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড বিজনেসে মাস্টার্স ডিগ্রি এবং ইউআইটিএস থেকে এমবিএ ডিগ্রি লাভ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এসিবিএ সার্টিফিকেটও অর্জন করেন। তিনি অর্থনীতি, ব্যাংকিংসহ পেশাগত বিষয়ে দেশে-বিদেশে প্রশিক্ষণ কর্মশালা ও সেমিনারে অংশ নেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা