× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ক্ষুদ্রঋণের তথ্য সংরক্ষণের শর্ত শিথিল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৩ ১৭:১৯ পিএম

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৩ ১৮:১৯ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

শৃঙ্খলা ও স্বচ্ছতা আনার ল‌ক্ষ্যে ঋণ নবায়নের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং নতুন ঋণের ফাইল নিয়মনী‌তি মে‌নে সংরক্ষণ করতে নির্দেশনা দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক। কিন্তু বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় এবং দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডকে গতিশীল করতে কটেজ, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি খাতের উদ্যোক্তাদের (সিএমএসএমই) দেওয়া ঋণ নবায়ন ও নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন সংরক্ষণের নির্দেশনার সময় দুই বছর বাড়ানো হয়েছে।

সোমবার (৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।

এতে বলা হয়, সিএমএসএমই খাতের যেসব প্রতিষ্ঠান ফাইনান্সিয়াল রিপোর্টিং আইন অনুযায়ী জনস্বার্থ সংস্থা হিসেবে বিবেচিত হবে, ওইসব প্রতিষ্ঠানের ঋণ অনুমোদন ও নবায়নের সময় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসের দ্বারা নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন বাধ্যতামূলকভাবে আগামী ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে যথাযথভাবে ঋণ ফাইলে সংরক্ষণ করতে হবে। এর আগের নির্দেশনায় ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে এসব ঋণের তথ্য সংরক্ষণের সময় নির্ধারণ ছিল।

বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় এবং সিএমএসএমই খাতের ঋণের প্রবাহ বাড়ানোর মাধ্যমে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডকে গতিশীল করতে নতুন এ নির্দেশনা দেওয়া হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা